Monday, March 16, 2026

জামিন মঞ্জুর হলেও জেলমুক্তি নয় নিয়োগ মামলায় অভিযুক্ত কল্যাণময়ের

Date:

Share post:

শিক্ষক নিয়োগ মামলায় (Teacher Recruitment Case) অভিযুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের (Kalyanmoy Ganguly) জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে জানা যাচ্ছে এখনই কারাবাস থেকে নিষ্কৃতি হচ্ছে না মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির। কারণ ED মামলায় তাঁর জামিন মঞ্জুর করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। তবে সিবিআই মামলা যেহেতু চলছে তাই আপাতত প্রেসিডেন্সি সংশোধনাগারেই ‘বন্দি’ থাকতে হবে কল্যাণময়কে।

২০১৬ সালের শিক্ষক নিয়োগে দুর্নীতির যুক্তি দেখিয়ে যে প্যানেল বাতিল করার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট (SC), সেই সময়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন এই কল্যাণময়।এছাড়া ২০২২ সালে পর্ষদ সভাপতি হিসেবে তাঁর মেয়াদ শেষের পরও সবেতনে পদ আঁকড়ে ছিলেন বলে অভিযোগ। প্রাথমিকভাবে তদন্তে নেমে ইডি তাঁকে গ্রেফতার করে। পরবর্তীতে প্রাক্তন পর্ষদ সভাপতি CBI-র হাতেও গ্রেফতার হন। কল্যানময়ের আইনজীবী এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সওয়াল জবাবের পর মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ প্রাক্তন পর্ষদ সভাপতির জামিন মঞ্জুর করেছেন বলে জানা যাচ্ছে। কিন্তু সিবিআই মামলায় তিনি কবে জামিন পাবেন বা আদৌ পাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...