Monday, April 6, 2026

প্রয়াত প্রাক্তন অলিম্পিয়ান লক্ষ্মীকান্ত দাস, ক্রীড়াজগতে শোকের ছায়া

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন অলিম্পিয়ান লক্ষ্মীকান্ত দাস (Laxmikant Das)। দীর্ঘদিন লক্ষ্মীকান্ত (Laxmikant Das) বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভুগছিলেন। সোমবার রাতে কাসুন্দিয়া বৈষ্ণবপাড়া লেনে নিজের বাড়িতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। লক্ষ্মীকান্ত ছোটো বয়স থেকেই খেলাধুলায় আগ্রহী ছিলেন। তিনি ছাত্র অবস্থাতেই ভারত্তোলন (ওয়েট লিফটিং)- এ (Weightlifting) আগ্রহী হন। প্রথমে রাজ্যের হয়ে পরে দেশের সমস্ত প্রথম সারির ভারত্তোলন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তিনি ১১ বার জাতীয় চ্যাম্পিয়ন হন।

পাশাপাশি ১৯৬০ সালের রোম অলিম্পিক্স (Rome Olympics) এবং ১৯৬৪ সালে টোকিও অলিম্পিকসে( Rome Olympics) ৬০ কেজি বিভাগে ভারত্তোলনে অংশ গ্রহণ করেন। রোমে তিনি ৩১৬ কেজি ওজন তুলে ১২তম এবং টোকিওতে ৩৩২.৫ কেজি তুলে ১৩তম স্থান অধিকার করেন। খেলা ছাড়ার পর তিনি রাজ্য কোচের দায়িত্ব পালন করেন। তাঁর প্রশিক্ষণে বেশ কয়েক জন নামি ভারত্তোলক উঠে আসেন।

আরও পড়ুন- সিন্ধু লিপি পাঠোদ্ধারে আন্তর্জাতিক সেমিনার ভারতের! ১ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা স্টালিনের

১৯৬২ সালে লক্ষ্মীকান্ত ‘অর্জুন’ পুরস্কার পান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্রীড়া জগতে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী অরূপ রায়। লক্ষ্মীকান্তবাবুর বাড়িতে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছন মন্ত্রী অরূপ রায়, মোহনবাগান ক্লাবের হকি সচিব ও প্রাক্তন কাউন্সিলর শ্যামল মিত্র, তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায় সহ ক্রীড়া জগতের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...