Saturday, April 4, 2026

ডুরান্ড কাপ থেকে নাম প্রত্যাহার করতে পারে মোহনবাগান!

Date:

Share post:

এবার ডুরান্ড কাপে (Durand Cup) অনিশ্চিত মোহনবাগানও (MBSG)। শোনা যাচ্ছে ডুরান্ড কাপ থেকে নাম তুলে নিতে পারে মোহনবাগান সুপারজায়ান্ট (MBSG)। যদিও এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী ১৮ কিংবা ১৮ জুলাইয়ের বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সবুজ-মেরুন ব্রিগেড। আর এতেই এই আসন্ন ডুরান্ড কাপ হওয়াটাই যেন এখন বিষ বাও জলে। ইতিমধ্যেই ৬ টি ক্লাব নিজেদের নাম তুলে নেওয়ার কথা জানিয়েছে। এবার মোহনবাগান সুপারজায়ান্টও(MBSG) নাকি সেই পথেই হাঁটতে চলেছে।

সূত্রের খবর অনুযায়ী আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহের বৈঠকের পরই নাকি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ভারতীয় ফুটবলের রোডম্যাপ কী হবে তা নিয়ে এখন সকলেই ধোঁয়াশায়। আইএসএল (ISL) কবে থেকে শুরু হবে তা নিয়ে কোনওরকম খবর নেই। আর সেই কারণেই কোনও দল তাদের প্রাক মরসুম প্রস্তুতি শুরু করতে পারছে না। ইতিমধ্যেই আইএসএলের ছটি দল তাদের প্রাক মরসুম প্রস্তুতি পিছিয়ে দিয়েছে। মোহনবাগানও কবে থেকে প্রস্তুতি সারবে তা ঠিক করতে পারছে না।

খুব সম্ভবত এএফসিতে নামার তিন সপ্তাহ আগে প্রস্তুতি শুরু করতে পারে। সেইসঙ্গে এবার ডুরান্ড কাপ (Durand Cup) থেকেও নাম তুলে নেওয়ার পথে মোহনবাগান সুপারজায়ান্ট।  আর মোহনবাগানে নাম তুলে নেওয়ার গুঞ্জন শুরু হওয়ার সঙ্গেই যে ডুরান্ড কাপ হওয়া নিয়ে আরও বেশি অনিশ্চয়তা দেখা দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এখন সকলেই জুলাইয়ের বৈঠকের অপেক্ষায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...