Saturday, March 14, 2026

ওষুধ কাজ করেনি! ইজরায়েলের প্রত্যাঘাতে খেপলেন ট্রাম্প

Date:

Share post:

সাত তাড়াতাড়ি যুদ্ধ বিরতি ঘোষণা করা যেন ডোনাল্ড ট্রাম্পের বদ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ভারত-পাকিস্তান সংঘাতের পরিস্থিতিতেও সেই একই কাজ করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে সেই একই কাজ করে বাহবা কুড়ানোর প্রত্যাশায় ছিলেন ট্রাম্প। কার্যত তাঁর নাকে ঝামা ঘষে ইরান (Iran) ও ইজরায়েল (Israel) উভয়েই মিসাইল হামলা অব্যাহত রাখল। আর তাতেই ইজরায়েলের উপর বেজায় চটলেন ট্রাম্প (Donald Trump)। ইজরেলীয় সেনাকে মিসাইল ছোড়া থেকে নিরস্ত থাকার ‘নির্দেশ’ দিলেন।

সংঘর্ষ বিরতি যে হয়নি ইরান আগেই ঘোষণা করে দিয়েছিল। সেই মতো তেল আভিভে হামলা জারি রেখেছে ইরান। পাল্টা ইজরায়েলের সেনাকেও প্রত্যাঘাত করার নির্দেশ দেওয়া হয় সে দেশের প্রশাসনের তরফে। ফলে মঙ্গলবার দিনভর মিসাইল বৃষ্টির সাক্ষী থাকে তেহরান (Tehran) ও তেল আভিভ (Tel Aviv)।

ট্রাম্প যুদ্ধ বিরতি ঘোষণা করার পরে ইজরায়েল অন্তত তা মানবে এমনটা হয়তো ভেবেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইজরায়েল মিসাইল ছোড়ায় হতাশ ট্রাম্প। এবার ইজরায়েলকেই হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। হুমকির সুরে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ইজরায়েল (Israel)। বোমাগুলি ফেলবে না তোমরা। যদি তোমরা সেটা করো তবে তা বড় বিচ্যুতি হবে। তোমাদের পাইলটদের ঘরে ফেরাও। এখুনি!

যদিও ট্রাম্পের হুমকিতে মিসাইল ছোড়া ইজরায়েল আদৌ বন্ধ করবে কি না, তা নিয়ে স্পষ্ট করে কোনও বিবৃতি দেওয়া হয়নি ইজরায়েল প্রশাসনের তরফে।

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...