Monday, April 6, 2026

ছত্তিশগড়ের রায়পুরে সুটকেস থেকে উদ্ধার সিমেন্ট মোড়া দেহ!

Date:

Share post:

ফের সুটকেস থেকে উদ্ধার দেহ, এবার ঘটনাস্থল ছত্তিশগড়ের রায়পুর (Raipur Murder Case)। পুলিশ সূত্রে খবর, রায়পুরের ইন্দ্রপ্রস্থ কলোনি এলাকার জঙ্গলঘেরা একটি ফাঁকা জমি থেকে সুটকেসের ভিতর সিমেন্টে মোড়া অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। গ্রেফতার দুই।

স্থানীয় বাসিন্দারা বলছেন যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে তার পাশেই জনবসতিপূর্ণ এলাকা রয়েছে। দুর্গন্ধ পেয়ে সেখানকার মানুষের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে একটি বড় টিনের বাক্সের ভিতরে শিকল দিয়ে বাঁধা একটি সুটকেস দেখতে পায়। এরপর সেটি খুলতেই বেরিয়ে আসে সিমেন্টে মোড়া মৃতদেহ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গলাকাটা এবং হাত-পা বাঁধা ছিল উদ্ধার হওয়া মৃতদেহের। প্রাথমিকভাবে খুনের তত্ত্ব উঠে আসছে। ঘটনা দু-তিন দিন আগেকার বলে অনুমান। মৃত ব্যক্তির নাম কিশোর পাইকরা (Kishore Paikra), বয়স আনুমানিক ৪০ বছর। দুর্গন্ধ ছড়ানো আটকাতে প্রথমে মৃতদেহ এবং তারপর সুটকেসেও সিমেন্ট দিয়ে দেওয়া হয়। রায়পুরের অতিরিক্ত পুলিশ সুপার দৌলত রাম (Daulat Ram) জানিয়েছেন প্রাথমিক তদন্তে এটাকে প্রেমঘটিত কারণে খুন বলেই মনে করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ (CCTV Footage) ঘেঁটে জানা যায়, একজন পুরুষ ও একজন মহিলা ভুয়ো নম্বর প্লেট লাগানো একটি পুরনো গাড়িতে করে ওই টিনের বাক্সটি নিয়ে আসেন। গোলবাজারের পেটলাইন এলাকায় এক দোকান থেকে ওই টিনের ট্রাঙ্কটি কেনা হয়েছিল। দোকানদার জানিয়েছেন, সোমবার সকালেই এক যুগল ট্রাঙ্কটি কেনে। তাঁর কার্যকলাপ যথেষ্ট সন্দেহজনক ছিল। এরপর চেহারার বিবরণের সঙ্গে সিসি ফুটেজ মিলিয়ে দিল্লি থেকে অঙ্কিত উপাধ্যায় ও শিবানি শর্মা নামে এক দম্পতিকে গ্রেফতার করেছে রায়পুর থানার পুলিশ। ইতিমধ্যেই জেরা করে খুনের কারণ জানার চেষ্টা চলছে। এই ঘটনায় ফিরেছে মিরাট হত্যাকাণ্ডের স্মৃতি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...