Tuesday, April 7, 2026

প্রবীণ – বিশেষভাবে সক্ষমদের ঘরে ঘরে ডিজিটাল লাইফ সার্টিফিকেট, নজিরবিহীন উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা প্রবীণ ও বিশেষভাবে সক্ষম উপভোক্তাদের সুবিধার্থে রাজ্যে শুরু হয়েছে ঘরে ঘরে গিয়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রদান। এই প্রথমবার এমন উদ্যোগ নিয়েছে রাজ্য পঞ্চায়েত দফতর, যাতে উপভোক্তাদের আর লাইফ সার্টিফিকেটের জন্য ব্লক অফিসে যেতে না হয়।

আগে ব্লক আধিকারিকেরা বাড়ি গিয়ে শারীরিকভাবে যাচাই করে রিপোর্ট পাঠাতেন। এবার পুরো প্রক্রিয়াই হয়েছে ডিজিটাল। সংশ্লিষ্ট উপভোক্তার বাড়িতে গিয়ে ছবি তুলে তা নির্ধারিত অ্যাপে আপলোড করা হচ্ছে। তথ্য যাচাইয়ের পর অনলাইনেই তৈরি হচ্ছে লাইফ সার্টিফিকেট, যার প্রিন্ট কপি হাতে তুলে দেওয়া হচ্ছে উপভোক্তাদের। সেই সঙ্গে মোবাইলে আসছে এসএমএস এবং জানানো হচ্ছে সংশ্লিষ্ট ব্যাঙ্ককেও।

পঞ্চায়েত দফতরের তথ্য অনুযায়ী, রাজ্যে এই প্রকল্পের মোট উপভোক্তা প্রায় ১৬ লক্ষ। এর মধ্যে ১১ লক্ষ বার্ধক্যভাতা, ৫ লক্ষ বিধবাভাতা এবং প্রায় ৪৫ হাজার বিশেষভাবে সক্ষম ভাতা প্রাপক রয়েছেন। তাঁদের প্রত্যেকের কাছেই পৌঁছে যাবে এই ডিজিটাল সার্টিফিকেট। লক্ষ্যমাত্রা অনুযায়ী ৩০ আগস্টের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। দফতর জানিয়েছে, যাঁদের আধার লিঙ্ক সম্পূর্ণ, তাঁরা এই সুবিধা পাচ্ছেন। ইতিমধ্যেই রাজ্যের ৯৯ শতাংশ উপভোক্তার আধার সংযুক্তিকরণ শেষ হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ বলে দাবি প্রশাসনের। ঘরে বসেই লাইফ সার্টিফিকেট হাতে পেয়ে খুশি প্রবীণ ও বিশেষভাবে সক্ষম মানুষজন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ব্যবস্থার ফলে ভবিষ্যতে আর কোনও ভাতা প্রাপককে অপ্রয়োজনীয় হয়রানির সম্মুখীন হতে হবে না।

আরও পড়ুন – দিঘায় পৌঁছতেই মুখ্যমন্ত্রীকে ঘিরে উচ্ছ্বাস-উদ্দীপনা, চেনা মেজাজে জনসমুদ্রে মিশলেন জননেত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...