Wednesday, June 24, 2026

দিঘায় পৌঁছতেই মুখ্যমন্ত্রীকে ঘিরে উচ্ছ্বাস-উদ্দীপনা, চেনা মেজাজে জনসমুদ্রে মিশলেন জননেত্রী

Date:

Share post:

শুক্রবারই রথের রাশিতে টান পড়বেন। চূড়ান্ত প্রস্তুতি দিঘাজুড়ে। বুধবারই সেখানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তাঁকে ঘিরে তুমুল উচ্ছ্বাস-উদ্দীপনা স্থানীয়দের মধ্যে। আর চেনা মেজাজে জনসমুদ্রে মিশে গেলেন তৃণমূল (TMC) সভানেত্রী।

এদিন বিকেলেই দিঘা (Digha) পৌঁছন মমতা। বৃহস্পতিবার আসার কথা থাকলেও প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবারই দিঘার উদ্দেশ্যে সড়কপথে রওনা হন তিনি। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আসার আগেই দিঘায় পৌঁছান মন্ত্রী সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, স্নেহাশিস চক্রবর্তী, ইন্দ্রনীল সেন, পুলক রায় ও অরূপ বিশ্বাস। পথে মারিশদায় উৎসাহী মানুষজনকে দেখে গাড়ি থেকে নেমে হাত মেলান মুখ্যমন্ত্রী। কাঁথিতেও গাড়ি থেকে নেমে জনসংযোগ করেন তিনি।

এদিকে, মুখ্যমন্ত্রী আসার আগে গোটা সৈকত শহরকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মুখ্যমন্ত্রীর আগে দিঘায় এসে পৌঁছোন ডিজি রাজীব কুমার। যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। মুখ্যমন্ত্রী নিজেও পুলিশের সঙ্গে কথা বলেন।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...