Wednesday, May 20, 2026

পহেলগামে জঙ্গি হামলা গোয়েন্দা ব্যর্থতা, কেন পদত্যাগ নয় শাহ-ডেকার! প্রশ্ন তুলে তুলোধনা অভিষেকের

Date:

Share post:

পহেলগামে জঙ্গি হামলা গোয়েন্দা ব্যর্থতা। তার জন্য কেন পদত্যাগ করবেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা গোয়ান্দা প্রধান তপন ডেকা! প্রশ্ন তুলে মোদি-শাহকে তীব্র আক্রমণ তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার, সাতগাছিয়ায় বিষ্ণুপুর ২ ব্লকের শ্রীকৃষ্ণপুর বোরহানপুর স্কুল ফুটবল ময়দানের সভা থেকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন অভিষেক।

এদিন, সাতগাছিয়ায় ‘নিঃশব্দ বিপ্লব’ কর্মসূচির আয়োজন হয়। সেখানে উন্নয়নের কর্মসূচির পাশাপাশি কেন্দ্রীর মোদি সরকারের বিরুদ্ধে নিশানা করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, “আমাদের দেশবিরোধী বলত আমাদের দল আমাকে পাঠিয়েছিল প্রতিনিধি করে। আমি দেশের কথা বলেছি। সেই সময় দেশের প্রধানমন্ত্রী বাংলায় এসে বিভাজন সৃষ্টির কথা বলে গেছে। আমি বলেছি পাক অধিকৃত কাশ্মীর আমাদের দখল করা উচিৎ একজন বিজেপির নেতা বলেছে?? দেশ বিরোধী করার। আমাদের সরকার দল শিখিয়েছে যখন নির্বাচনে লড়ব তখন রাজনীতির কথা বলব। জিতে গেলে একটা ধর্ম মানব ধর্ম”।

অভিষেকের কথায়, ”আমি পাঁচটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম। এই চার জঙ্গির খবর কী? আইবি চিফ এর মেয়াদ বৃদ্ধি কেন? POK কেন ছিনিয়ে নিচ্ছিল না? ৩৩টা দেশ আমাদের সমর্থন করেছে? ২ লক্ষ ৫ হাজার কোটি টাকা বিদেশ মন্ত্রক খরচা করেছে। কেন ১৮০ টা দেশের মধ্যে কেউ বলছে না আমরা ভারতকে সমর্থন করি।”

বিভাজনের রাজনীতি নিয়ে বিজেপিকে তুলোধনা করে বলেন, ২০১৯ সালে পুলওয়ামার সময় আমাদের দেশবিরোধী বলত। বাংলায় কথা বললে বলত বাংলাদেশি, পাগড়ি পরলে খালিস্তানি। বিজেপির দিল্লি নেতাদের খুশি করতে বাংলার কুসন্তান নিজের মেরুদন্ড বিকিয়েছে। জবাবও পেয়েছেন।
আরও খবর৫০-এর নীচে আটকে যাবে বিজেপি: ছাব্বিশের নির্বাচন নিয়ে বড় দাবি অভিষেকের

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...