Wednesday, May 20, 2026

ডুরান্ড নিয়ে ইস্টবেঙ্গলেও ভাবনা শুরু

Date:

Share post:

মোহনবাগানের পর এবার কী ইস্টবেঙ্গলও (Eastbengal) সরে আসতে পারে ডুরান্ড কাপ (Durand Cup) থেকে? শোনা যাচ্ছে এমনটা হওয়ার নাকি একটা সম্ভাবনা রয়েছে। কারণ একের পর এক দল খেলার আগ্রহ না দেখানোর পর ইস্টবেঙ্গলের (Eastbengal) বিনিয়োগকারী (Investor) সংস্থাও নাকি ডুরান্ড কাপ থেকে সরে আসার কথা ভাবতে শুরু করেছে। যদিও এই বিষয়েও ক্লাবের সঙ্গে তাদের মতপার্থক্য দেখা দিয়েছে। সূত্রের খবর ক্লাব নাকি খেলতে চাইছে। এমন পরিস্থিতিতে কী হয় সেটা তো সময়ই বলবে।

আগামী জুলাই মাসের শেষ থেকে শুরু হওয়ার কথা ডুরান্ড কাপের (Durand Cup)। কিন্তু সেখানেই দেখা দিয়েছে সমস্যা। ফেডারেশন সম্পূর্ণ ফুটবল ক্যালেন্ডার ঘোষণা করতে পারেনি। আবার এফএসডিএলের সঙ্গে চুক্তি নবীকরণ করা নিয়েও দেখা দিয়েছে সমস্যা। এফএসডিএল যে চুক্তিতে তাদের সঙ্গে ছিল, নতুন চুক্তিতে নাকি সেই অর্থের পরিমাণ কমাতে বলেছে। এছাড়া ফেডারেশনের সংবিধান নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ না আসা পর্যন্ত তারা নতুন চুক্তিও করতে পারবে না।

এমন পরিস্থিতিতে আইএসএল নিয়ে যেমন ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে। তেমনই আসন্ন ডুরান্ড কাপ খেলার থেকেও সরে আসার ইঙ্গিত দিয়েছে একাধিক আইএসএল ক্লাব। এরই মাঝে শোনা যাচ্ছে মোহনবাগানও নাকি সরে আসার পথে হাঁটতে পারে। এমন পরিস্থিতিতে এবার নতুন সংযোজন ইস্টবেঙ্গল (Eastbengal)। ডুরান্ড কাপ থেকে তারাও সরে আসবে কিনা এই নিয়েই শুরু হয়ে গিয়েছে ভাবনা।

অন্যান্য ক্লাবের সরে আসার খবর ছড়িয়ে পড়ার পরই নাকি ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থাও নাকি ডুরান্ড কাপ থেকে সরে আসার একটা ইঙ্গিত দিয়েছে। যদিও এই বিষয়ে তাদের সঙ্গে ফের মতানৈক্য লাল-হলুদ ক্লাবের। তারা আবার ডুরান্ড কাপ খেলতে চায়। এর মধ্যেই ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন বিনিয়োগকারী সংস্থার কর্তারা। সেখানেই একটা সমাধান সূত্র বেড়িয়ে আসতে পারে। তবে একান্তই যদি ইস্টবেঙ্গল ডুরান্ড খেলে তবে রিজার্ভ দলের খেলার সম্ভাবনাই বেশি।

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...