Friday, April 3, 2026

ভুলবশত প্যাসেঞ্জার অ্যালার্ট ডিভাইস অন মেট্রোযাত্রীর, থমকে গেল পরিষেবা

Date:

Share post:

বুধের সকালে অফিস টাইমে মেট্রো বিভ্রাট (Metro Interrupted) । তবে এবার যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনা নয়, বরং সমস্যা তৈরি করলেন সফররত মেট্রো যাত্রী। অভিযোগ এদিন সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ দক্ষিণেশ্বরগামী মেট্রোতে ভুলবশত ‘প্যাসেঞ্জার অ্যালার্ট ডিভাইস’ (Passenger Alert Device) অন করে ফেলেন এক যাত্রী। রবীন্দ্র সরোবর স্টেশনে থমকে যায় মেট্রো। এমার্জেন্সি এলার্ম (Emergency Alarm) কেন বাজানো হল তা জানতে ছুটে যান নিরাপত্তাকর্মীরা। চালক ছুটে আসেন ওই কামরায়। কিন্তু কে যে কাণ্ডটি ঘটিয়েছেন তা জানা যায়নি।

কলকাতা মেট্রো (Kolkata Metro) সূত্রে জানা গেছে সকাল থেকে এখনও পর্যন্ত পরিষেবায় কোনও বিপদের হদিশ মেলেনি। কোনও যাত্রী সম্ভবত ভুলবশত অ্যালার্ম প্রেস করে দেওয়ায় ৭-৮ মিনিটের জন্য মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। পিছনের মেট্রোগুলো পরপর স্টেশনে দাঁড়িয়ে পড়ে। প্রায় মিনিট দশেক পর পরিষেবা স্বাভাবিক হলেও, আপ ও ডাউন লাইনে ট্রেন একটু দেরিতে চলছে বলে কলকাতা মেট্রো সূত্রে খবর।

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...