Monday, April 6, 2026

মুখ্যমন্ত্রীর উদ্যোগ, রথযাত্রা উপলক্ষে ৯৩ নম্বর ওয়ার্ডে ৩৩৩টি তিনতলা রথ বিতরণ

Date:

Share post:

রথযাত্রা উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ ৯৩ নম্বর ওয়ার্ডে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং কাউন্সিলর মৌসুমী দাসের নেতৃত্বে এলাকার শিশু ও পরিবারের হাতে তুলে দেওয়া হল ৩৩৩টি তিনতলা রথ। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠান ঘিরে খুশির হাওয়া বইল গোটা অঞ্চলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডা. শশী পাঁজা, সাংসদ মালা রায়, পুরসভার চেয়ারপার্সন এবং বহু বিশিষ্টজন। তাঁরা প্রত্যেকেই শিশুদের হাতে রথ তুলে দিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেন। নেতৃবৃন্দ এই উদ্যোগকে প্রশংসা করে জানান, এটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সমাজিক সংহতি ও সংস্কৃতির পরম্পরাকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা।

ডা. শশী পাঁজা বলেন, “এই উদ্যোগ শুধু ধর্মীয় নয়, এটি এক সামাজিক বন্ধনের প্রতীক। এমন কর্মসূচি শিশুদের মধ্যে সংস্কৃতি ও মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক।” মালা রায় জানান, “মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা প্রতিটি উৎসবকে মানুষের কাছে আরও কাছাকাছি নিয়ে যেতে চাই। এই উদ্যোগ সেই পথেই আরেকটি পদক্ষেপ।” পাশাপাশি স্থানীয়রা জানান, এমন আনন্দঘন, বর্ণময় রথযাত্রা তাঁরা দীর্ঘদিন মনে রাখবেন। অনেক অভিভাবক জানিয়েছেন, ব্যস্ত জীবনের মাঝে এমন আয়োজন শিশুদের মুখে যে আনন্দের ঝলক এনে দিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে।

কাউন্সিলর মৌসুমী দাস বলেন, “দুঃস্থ ও মধ্যবিত্ত পরিবারের শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল আমাদের মূল উদ্দেশ্য। মুখ্যমন্ত্রীর ভাবনাকে অনুসরণ করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।” এই উদ্যোগ নিঃসন্দেহে প্রমাণ করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুধু পরিকাঠামো নয়, সমাজিক সংস্কৃতির উন্নয়নেও সমান গুরুত্ব দিচ্ছে কলকাতা পুরসভা।

আরও পড়ুন – হাইকোর্টের নির্দেশে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট প্রকাশ রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...