Tuesday, June 23, 2026

দিল্লিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার নৌবাহিনীর সদর দফতরের কর্মী!

Date:

Share post:

টাকার বিনিময়ে দেশের গোপন তথ্য ফাঁস! পহেলগাম হামলার প্রতিবাদে যখন অপারেশন সিন্দুরের (Operation Sindoor) মাধ্যমে পাল্টা প্রত্যাঘাত করছে ভারত, তখন দেশের রাজধানীতে বসে নৌসেনা এবং প্রতিরক্ষা মন্ত্রকের গোপন তথ্য পাকিস্তানের এক মহিলা এজেন্টকে পাচার করছেন খোঁজ ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) সদর দফতরের এক কর্মী! আইএসআই-এর (ISI) হয়ে কাজ করার অভিযোগে এবার গ্রেফতার করা হল বিশাল যাদব নামে এক ব্যক্তিকে, জানা গেছে তিনি হরিয়ানার বাসিন্দা।

ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর বিশাল (Vishal Yadav) নৌসেনার (Indian Navy) দিল্লি সদর দফতরে ক্লার্ক পদে কাজ করতেন। দীর্ঘদিন ধরেই এদেশের খবর শত্রুদেশকে পাচার করছিলেন তিনি। তাঁর কার্যকলাপ যথেষ্ট সন্দেহজনক হওয়ায় প্রাথমিকভাবে অভিযুক্তের মোবাইল বাজেয়াপ্ত করতেই গোটা বিষয়টি পরিষ্কার হয়। রাজস্থান পুলিশের সিআইডি আধিকারিক বিষ্ণুকান্ত গুপ্তা (Vishnukant Gupta) জানান, গোয়েন্দারা পাকিস্তানি গুপ্তচর সংস্থার কার্যকলাপের উপর নজর রাখছিল। সেই সূত্রেই খোঁজ মেলে বিশাল যাদবের। সোশ্যাল মিডিয়ার (Social media) মাধ্যমে মহিলা এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখছিলেন অভিযুক্ত। তথ্য চালানোর বিনিময়ে মোটা টাকা পেয়েছিলেন ভারতীয় নৌসেনার অভিযুক্ত ক্লার্ক। তদন্তে জানা গেছে অনলাইন গেমের নেশায় আক্রান্ত বিশাল (Vishal Yadav) অতিরিক্ত টাকার চাহিদা মেটাতেই এভাবে দেশের গোপন তথ্য পাচার করার কাজ করছিলেন। এই ঘটনায় আর কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...