Friday, April 3, 2026

সাগরে তৈরি নিম্নচাপ, বৃহস্পতি-শুক্রে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি!

Date:

Share post:

বঙ্গোপসাগরে (Bay of bengal) সক্রিয় সুস্পষ্ট নিম্নচাপ। রথে বৃষ্টি ভিজবে বাংলা। বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বর্ষণের খবর মিলেছে। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। সেই সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। বুধবার রাত থেকে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায় শুরু হয়েছিল বিক্ষিপ্ত বৃষ্টি। এদিন সকাল থেকে পশ্চিমাঞ্চলে ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির (Rain) বেগ বেড়েছে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, লক্ষ্মীবারে হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুরের দুই জেলা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিন সকাল থেকেই মেঘলা আকাশ, কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি হচ্ছে। যদিও রোদের দাপট না থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কাটছে না। সমুদ্র উত্তাল থাকার কারণে আজও মৎস্যজীবীদের মাছ ধরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরেও সক্রিয় বর্ষার আমেজ। দার্জিলিং ও কালিম্পং-এ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার (২৭ জুন) অর্থাৎ রথের দিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...