Saturday, June 27, 2026

বড় দায়িত্বের চাকরি পাচ্ছেন রিঙ্কু সিং

Date:

Share post:

ক্রিকেটের বাইশগজে রিঙ্কু সিং (Rinku Singh) দাপিয়ে বেড়াচ্ছেন। আইপিএলের (IPL) মঞ্চ থেকে উথ্থান হলেও দেশের জার্সিতেও খুব একটা পিছিয়ে নেই এই তরুণ তারকা। এবার সেই রিঙ্কু সিংই বাইশগজের বাইরে শুরু করতে চলেছে নতুন ইনিংস। উত্তর প্রদেশ (Uttarpradesh) সরকার এবার তাঁকে জেলা মৌলিক শিক্ষা (BSA) কর্মকর্তা পদে নিয়োগ করতে চলেছে উত্তর প্রদেশ। কিন্তু কোন গ্রেডে চাকরি পাচ্ছেন রিঙ্কু সিং (Rinku Singh)। সেই নিয়েও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা।

জেলা মৌলিক শিক্ষা কর্মকর্তা হিসাবে একেবারে গ্রেড-এ আধিকারিক হিসাবে দায়িত্ব গ্রহন করছেন রিঙ্কু সিং (Rinku Singh)। আর সেটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তা বলার অপেক্ষা রাখে না। শিক্ষার উন্নতির ক্ষেত্রে জেলা শিক্ষা কর্মকর্তার গিরুত্ব অপরিসীম। এই পদে শিক্ষা বিভাগকে বিশেষ নেতৃত্ব দিতে হয়। এবার সেই পদেই ভারতীয় দলের এই তরুণ তারকা ক্রিকেটারকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই চাকরির মূল বেতন হল ৫৬,১০০ টাকা। সেইসঙ্গে অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর বেতনের পরিমাণও বাড়তে থাকে। বছর বৃদ্ধির পাশাপাশি বেতনের সর্বোচ্চ সীমা হতে পারে ১,৭৭,৫০০ টাকা। রিঙ্কুর এই পদ পাওয়ার পাশাপাশি অনেক সুযোগ সুবিধাও পাচ্ছেন। তিনি সরকারী বাড়ি পাওয়ার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। এছাড়া পেনসনের আওতাতেও পড়বেন তিনি।

কয়েকদিন আগেই বাগদান হয়েছে রিঙ্কু সিংয়ের। এবার উত্তর প্রদেশ সরকারের তরফে এই বিশেষ চাকরি। সব মিলিয়ে রিঙ্কুর সময়টা বেশ ভালোই চলছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...