Monday, April 6, 2026

বাংলার দুর্গা পাড়ি দিচ্ছেন পোল্যান্ড, মিন্টু পালের প্রতিমায় মুগ্ধ কুণাল

Date:

Share post:

সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই উৎসব আজ আর শুধুমাত্র বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই—সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এর উন্মাদনা। সেই ধারাতেই এবার পোল্যান্ডে পাড়ি দিচ্ছে কলকাতার বিখ্যাত প্রতিমাশিল্পী মিন্টু পালের (Mintu Pal) তৈরি দুর্গা প্রতিমা। শুক্রবার মিন্টু পালের (Mintu Pal) স্টুডিওতে গিয়ে শিল্পীর কাজ ঘুরে দেখেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেখানেই তিনি জানান, “মিন্টু পালের প্রতিমা আন্তর্জাতিক মানের। এবারের যে প্রতিমাটি পোল্যান্ড যাচ্ছে, সেটি ফাইবারের তৈরি। মা দুর্গা এবার জাহাজে চেপে বাংলা থেকে পোল্যান্ড পাড়ি দেবেন।” শিল্পীর কাজের ভূয়সী প্রশংসাও করেন তিনি।

মিন্টু পাল জানিয়েছেন, মোট ১৮টি প্রতিমা এবার বিদেশে যাচ্ছে। পোল্যান্ডের প্রতিমা আগামী সপ্তাহেই রওনা দেবে। কলকাতায় প্রাথমিক সাজসজ্জার কাজ হলেও, শেষ টাচ-আপ তিনি নিজেই করবেন পোল্যান্ডে পৌঁছে। এর আগে তাঁর প্রতিমা পৌঁছেছে দুবাই, সিঙ্গাপুর এবং অন্যান্য বহু দেশে। এমনকি শিল্পী নিজেও প্রতিমার সঙ্গে বহুবার বিদেশ সফর করেছেন। আরও পড়ুন :বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার রোনাল্ডো! আল-নাসেরের সঙ্গে বিশাল অংকের চুক্তি মহাতারকার

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...