Friday, April 3, 2026

থানার সামনেই চুরি! ওসির গাড়ি নিয়ে চম্পট, ধৃত উত্তর দিনাজপুরের যুবক

Date:

Share post:

চাঞ্চল্য প্রগতি ময়দান থানায়! থানার সামনেই দাঁড়িয়ে থাকা ওসির গাড়ি চুরি হয়ে গেল। তা-ও আবার প্রকাশ্যে। পুলিশের কড়া নজরদারির মধ্যেই কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে শেষপর্যন্ত পুলিশের তৎপরতায় ধরা পড়েছে অভিযুক্ত।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টা ৮ মিনিট নাগাদ থানার সামনেই রাখা ছিল ওসির ব্যক্তিগত গাড়ি। আচমকাই সেটি উধাও হয়ে যায়। থানার পুলিশকর্মীরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দেখেন, এক যুবক কমলা রঙের টি-শার্ট ও হাফ প্যান্ট পরে গাড়িটি নিয়ে চম্পট দিচ্ছে। ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে কলকাতার প্রতিটি থানায় খবর পাঠানো হয়। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বসানো হয় নাকা চেকিং। অবশেষে কসবা থানা এলাকার ট্রাফিক গার্ড সন্দেহভাজন গাড়িটিকে আটকায় এবং চালককে পাকড়াও করে।

ধৃতের নাম ইমরান হোসেন, বয়স উনিশ। সে উত্তর দিনাজপুরের বাসিন্দা। কী কারণে সে কলকাতায় এসে থানার সামনেই এমন দুঃসাহসিক চুরির চেষ্টা করল, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা। পুলিশের অনুমান, এর পেছনে কোনও বড় চক্র থাকতে পারে। ধৃতকে প্রগতি ময়দান থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তার বয়ান থেকে এই চুরির নেপথ্যে থাকা কারণ ও সম্ভাব্য জড়িতদের হদিস মিলতে পারে বলে আশা তদন্তকারীদের।

আরও পড়ুন – কলেজে ভর্তির প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না ডিভিশন বেঞ্চ, কোর্টের সিদ্ধান্তে কৃতজ্ঞ শিক্ষামন্ত্রী 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...