Friday, April 3, 2026

১১ মহিলাকে লাগাতার ধর্ষণের অভিযোগ ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটারের বিরুদ্ধে! 

Date:

Share post:

নাবালিকাসহ এগারো জন মহিলাকে ধর্ষণের বিস্ফোরক অভিযোগ বিখ্যাত ক্যারিবিয়ান তারকা ক্রিকেটারের (west indies cricketer) বিরুদ্ধে! ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ক্রিকেট মহলে। জানা যাচ্ছে অভিযুক্ত ওই ক্রিকেটার নাকি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের (West Indies cricket team) জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবরের পরও মুখে কুলুপ ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের (West Indies Cricket Board) মুখে।

কেটিউর স্পোর্টস নামে ওয়েস্ট ইন্ডিজের এক সংবাদপত্রের সাংবাদিক রলি টোনি নিজের প্রতিবেদনে গোটা বিষয়টি প্রকাশ করেছেন। যদিও কোথাও তিনি অভিযুক্ত ক্রিকেটারের নাম উল্লেখ করেননি। তবে জানিয়েছেন, ওই ক্রিকেটার নাকি গায়ানার ভূমিপুত্র। বর্তমানেও অস্ট্রেলিয়া সফরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, সেই দলেও রয়েছেন ওই ক্রিকেটার। খুব স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। রলির রিপোর্ট অনুযায়এক নাবালিকা-সহ ১১ জন মহিলা ওই তারকা ক্রিকেটারের লালসার শিকার হয়েছেন। কাউকে ধর্ষণ, কাউকে লাগাতার যৌন নির্যাতন করা হয়েছে। কুকীর্তি ধামাচাপা দিতেও অনেক চেষ্টা করেছেন ওই তারকা ক্রিকেটার বলে জানিয়েছেন রিপোর্টার। জানা গেছে ধর্ষণের ঘটনাগুলি বছর দুয়েক আগের। সেই সময় অভিযোগকারীনি আইনি পরামর্শ নিয়েছিলেন কিন্তু তারপর আর বিষয়টি এগোয়নি। এতদিন পর আবার এই প্রসঙ্গ উঠে আসায় এখন স্বাভাবিকভাবেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...