Sunday, April 5, 2026

আমেদাবাদে বিপত্তি রথযাত্রায়, মত্ত হাতি ছড়াল আতঙ্ক: প্রশ্ন নিয়ম নিয়ে

Date:

Share post:

রথযাত্রার উৎসবে আচমকা আতঙ্ক ছড়ালো গুজরাটের আহমেদাবাদে (Ahmedabad)। ১৮ টি হাতি নিয়ে শোভাযাত্রা বের করতেই একটি হাতি আচমকা উন্মত্ত হয়ে পড়ে। ভিড়ের মধ্যে সাধারণ মানুষের উপর হামলা চালানোর উপক্রম করে হাতিটি (elephant)। দ্রুত ঘুমের ওষুধের (tranquilizer) প্রয়োগে হাতিটিকে নিয়ন্ত্রণ করা হয়। পরে মত্ত হাতিটিকে সরিয়ে নিয়ে ১৭ টি হাতি নিয়ে শোভাযাত্রা বের হয়। ঘটনায় গুরুতর আহতের ঘটনা না ঘটলেও প্রশ্ন উঠেছে এত ভিড়ের উৎসবে (Rathyatra) যথেষ্ট প্রস্তুতি না নিয়ে কীভাবে এতগুলি হাতি নিয়ে শোভাযাত্রার (procession) অনুমতি দেওয়া হল।

আহমেদাবাদে প্রতি বছর রথযাত্রার শোভাযাত্রায় অংশ নেয় হাতির পাল। এবছরও কমলা নেহেরু জুলজিকাল পার্ক থেকে ১৮ টি হাতি নিয়ে আসা হয় শোভাযাত্রার (procession) জন্য। তার মধ্যে একটি ছিল পুরুষ হাতি। বাকি ১৭টি মেয়ে হাতি (elephant)। শোভাযাত্রা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দেখা যায় পুরুষ হাতিটি আচমকা অন্যরকম ব্যবহার করতে শুরু করে। দলছুট হয়ে মূল রাস্তা দিয়ে দৌড়াতে শুরু করে হাতিটি।

ঘটনাস্থলে পুলিশ দ্রুত পথের পাশে উপস্থিত জনতাকে সরিয়ে নেয় প্রথমে। অন্যদিকে বন বিভাগের কর্মীরা হাতিটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। প্রথমেই ঘুম পাড়ানি গুলি ছোড়া হয়। সেই সঙ্গে দুটি মেয়ে হাতি এনে পুরুষ (male elephant) হাতিটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনায় অন্তত দুজন দর্শক আহত হন।

পরে ১৭ টি হাতি নিয়ে শোভাযাত্রা (procession) হয়। এরপরই প্রশ্ন উঠেছে সাধারণ মানুষ ও ভক্তদের নিরাপত্তা নিয়ে। কীভাবে পুরোপুরি নিশ্চিত না হয়ে হাতির পাল নিয়ে যাওয়া হয় এত বড় উৎসবে। প্রধানমন্ত্রীর নিজের রাজ্যে রথযাত্রার (Rathyatra) মতো উৎসবে বড় দুর্ঘটনা এড়ানো গেলেও প্রস্তুতি নিয়ে উঠেছে প্রশ্ন।

Related articles

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...