Friday, April 3, 2026

সৌরভের বাড়িতে বাঙালি রান্নায় আপ্লুত সারা, আদিত্য

Date:

Share post:

বৃহস্পতিবারের ইডেন গার্ডেন্স ছিল তারকাময়। বেঙ্গল টি-২০ লিগের মঞ্চে উপস্থিত হয়েছিলেন সারা আলি খান (Sara Ali Khan) ও আদিত্য রয় কাপুর (Aditya Roy Kapoor)। এরপরই রাতের ডিনারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বাড়িতে তারা। সেখানেই বাঙালি খাবারে মন মজেছে সারা আলি খানের। এদিন ইডেনে খেলার মাঝেই ছিল তাদের সিনেমার প্রচারও। কিন্তু সকলের সবচেয়ে বেশি আগ্রহ ছিল সৌরভের (Sourav Ganguly) বাড়িতে এই দুই তারকার ডিনার।

ইডেন গার্ডেন্সে সকলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরই গঙ্গোপাধ্যায় বাড়িয়ে হাজির হয়েছিলেন দুই বলিউড তারকা। সেখানেই একেবারে বঙালি রান্নায় আপ্লুত সারা আলি খান ও আদিত্য রয় কাপুর। সৌরভের বাড়ি থেকে বেড়িয়ে নিজেই সকলকে জানালেন সেই মেন্যুও।

কী খেয়েছেন তারা। প্রশ্ন করতেই সারা জানিয়েছেন, আলুপোস্ত, মাছ, আম, দই, মিষ্টি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির আপ্যায়নে তারা মুগ্ধ। সেখানেই মহারাজের সঙ্গে খোশ গল্পও করেন তারা। সিনেমা থেকে ক্রিকেট, সবকিছুই ছিল সেই আড্ডায়।

সারা আলি খান কিন্তু আরও একটা কতা জানিয়ে গিয়েছেন। সৌরভের বায়োপিক তৈরি হচ্ছে। ডাক পেলে অভিনয় করতেও প্রস্তুত তিনি।

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...