Wednesday, June 24, 2026

কালীগঞ্জে বালিকা মৃত্যুতে গ্রেফতার আরও ২, বাকিদের খোঁজে তল্লাশি

Date:

Share post:

কালীগঞ্জে (Kaliganj) বালিকা মৃত্যুতে আরও দুজনকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে তৃণমূলের (TMC) বুথ সভাপতি গাওয়াল শেখ এবং তাঁর ছেলে বিমল শেখকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে এখনও পর্যন্ত ৯ জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে।

সোমবার, কালীগঞ্জ (Kaliganj) উপনির্বাচনে ফল প্রকাশের আগেই দলীয় প্রার্থীর জেতার আনন্দে বিজয় মিছিল বের করে তৃণমূল। অভিযোগ, সেই মিছিল থেকে ছোড়া বোমার আঘাতেই মৃত্য হয় তমন্না খাতুন নামে ৯ বছরের বালিকার। ঘটনায় অত্যন্ত কড়া পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তৎপর হয় প্রশাসন। মোট ২৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। ইতিমধ্যেই ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও ১৫ জনের কোনও খোঁজ নেই। তাঁধে খওঁজে তল্লাশি চলছে।

২৪ জনের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে পূর্ব বর্ধমান থেকে গ্রেফতার করা হয় গাওয়াল শেখ ও তাঁর ছেলে বিমলকে। তাঁদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হবে আদালতে।
আরও খবর: ঘুরপথে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত! দিল্লিতে সরব তৃণমূল

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...