Friday, June 12, 2026

প্রশাসনিক অব্যবস্থা! ভিড়ের ঠেলায় পুরীতে রথের দিন মাসিরবাড়ি পৌঁছতেই পারল না বলরাম-সুভদ্রা-জগন্নাথের রথ

Date:

Share post:

অব্যবস্থা। প্রশাসন ভিড় সামলাতে না পারায় পুরীতে (Puri) রথের দিন মাসিরবাড়ি পৌঁছতেই পারল না বলরাম-সুভদ্রা-জগন্নাথের রথ (Rath)। শুক্রবার, ব্যারিকেডের মধ্যে ভক্তদের ঢুকে পড়ায় শ্লথ হয়ে যায় গতি। ফলে প্রথম দিনে মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরে পৌঁছয়নি রথ। শনিবার দ্বিতীয় দিনে ফের শুরু হয়েছে যাত্রা। পৌঁছেছে বলরামের রথ। সবার শেষে পৌঁছবে জগন্নাথের রথ নন্দীঘোষ।

রীতি মেনে শুক্রবার পুরীতে রথযাত্রার সূচনা হয়। জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি গুণ্ডিচা মন্দিরের দূরত্ব প্রায় আড়াই কিলোমিটারের কাছাকাছি। সবার প্রথমে ছিল বলরামের রথ তালধ্বজ। মাঝে সুভদ্রার রথ দর্পদলন। সবার শেষে ছিল জগন্নাথের নন্দীঘোষ। ব্যাপক ভিড় ও অব্যবস্থার কারণে মাসির বাড়িতে পৌঁছতেই পারেনি একটিও রথ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বলরামের রথ টেনে নিয়ে যাওয়ার সময় অসংখ্য হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ের চাপে রাস্তায় পড়ে যান অন্তত পাঁচশোর বেশি ভক্ত। রীতিমতো পদপিষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, তার মধ্যে ৮-৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

কারণ রীতি অনুসারে, সূর্য ডুবে যাওয়ার পরে আর রথ (Rath) টানা যায় না। সেই মতো সন্ধে নামতে যাত্রা বন্ধ করতে হয়। শনিবার ফের রথটানা শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মাসির বাড়িতে পৌঁছেয়ে বলরাম ও সুভদ্রা রথ। এখন রাস্তায় জগন্নাথদেব। রথের রশিতে টানের সময় চরম বিশৃঙ্খলা।

এর কারণ প্রশাসনিক গাফিলতি বলেই অভিযোগ। কারণ, মাঝপথে বলরামের রথ আটকে যেতেই ব্যারিকেডের মধ্যে ঢুকে পড়েন ভক্তরা। তাতে আরও গোলমাল পাকিয়ে যায়। আটকে পড়েন তিন ভাই-বোন। সূর্য ডোবায় বন্ধ হয় যাত্রা। সারারাত রথেই থাকেন তাঁরা। সকালে শুরু হয়েছে যাত্রা। এই কাণ্ডের জন্য পুরীর প্রশাসনকেই দুষছেন সেবায়েতরা। ঠিকমতো ব্যবস্থা করা হয়নি বলেই এই কাণ্ড বলে অভিযোগ তাঁদের।
আরও খবর: শিয়ালদহ- দমদমের মাঝে ব্রিজের গার্ডার বদল, রেলের কাজের জেরে বাতিল ২৭ ট্রেন!

চলতি বছর প্রথমবার দিঘায় রথযাত্রার আয়োজন করা হয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় মূল মন্দির থেকে সুশৃঙ্খলভাবে মাসির বাড়ি গেল তিন দেবতার রথ। কয়েক লক্ষ মানুষের ভিড়েও কোথাও এতটুকু বিশৃঙ্খলা দেখা গেল না। উপরন্ত নির্বিঘ্নে সকলে রথের রশিও স্পর্শ করতে পেরেছেন। সেখানে এত যুগ ধরে পুরীতে ঐতিহ্যবাহী রথযাত্রা পরিচালনা করেও ভক্তদের উন্মাদনা ও ভিড় সামলাতে ব্যর্থ শ্রীক্ষেত্রের সরকার ও প্রশাসন।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...