Sunday, April 5, 2026

প্রথমবার মোবাইল অ্যাপে ভোট: বিহার পুরসভা নির্বাচনে প্রয়োগ কমিশনের

Date:

Share post:

দেশে প্রথমবার মোবাইলের অ্যাপ (App) নিজেদের মোবাইলে ডাউনলোড করে ভোটদান করলেন দেশের মানুষ। পরীক্ষামূলকভাবে সেই প্রক্রিয়া প্রথমবার তুলে ধরা হল বিহারের পুরসভার নির্বাচনে (civic body poll)। শনিবারের নির্বাচনে কোনও সমস্যা ছাড়াই ঘরে বসে ভোট দিতে পেরেছেন ভোটাররা, দাবি কমিশনের (Election Commission)। তবে বিহার বিধানসভা নির্বাচনে এই প্রক্রিয়া ব্যবহার হবে কি না তা জানানো হয়নি কমিশনের তরফে।

শনিবার বিহারের পাটনা, রোহতাস ও পূর্ব চম্পারন জেলায় ছয়টি পুরসভার নির্বাচন ছিল। সেই নির্বাচনে কয়েকটি শ্রেণির ভোটারদের জন্য বাড়িতে বসে মোবাইলে অ্যাপ (mobile app) ডাউনলোড করে ভোটদানের ব্যবস্থা করা হয়। বৃদ্ধ, শারীরিকভাবে অসমর্থ, গর্ভবতী ও পরিযাযী শ্রমিকদের জন্য মূলত এই ভোটদানের ব্যবস্থা করা হয়েছিল। নির্বাচনের আগের রাত পর্যন্ত এই অ্যাপে ১০ হাজার মানুষ রেজিস্টার করেন। কমিশনের প্রত্যাশা শনিবারের নির্বাচনে প্রায় ৫০ হাজার মানুষ এই অ্যাপের মাধ্যমে ভোট দান করেছেন।

১০ জুন থেকে ২২ জুন পর্যন্ত মোবাইলে অ্য়াপ ডাউনলোড করে ভোটদানের প্রচার ও উৎসাহ দান করা হয়। এসইসিবিএইচআর (SECBHR) অ্যাপ মোবাইলে (mobile app) ডাউনলোড করে ভোট দিতে পারবেন ভোটাররা, নির্দেশ দিয়েছিল কমিশন (Election Commission)। কমিশনে লিপিবদ্ধ মোবাইল নম্বরের সঙ্গে সেই অ্য়াপের যাচাইয়ের পরই ভোট দান সম্ভব হবে। তবে মোবাইলের অ্যাপের পাশাপাশি যাদের মোবাইল নেই তাঁরা কমিশনের ওয়েবসাইটে গিয়েও ভোট দেওয়ার সুবিধা পাবেন বলে নির্দেশিকা ছিল শনিবারের নির্বাচনে। নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পরে কমিশনের পক্ষে জানানো সম্ভব হবে নতুন দুই প্রক্রিয়ায় কত মানুষ ভোট দান করেছেন।

Related articles

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...