Monday, March 16, 2026

পুরীর রথযাত্রায় চূড়ান্ত বিশৃঙ্খলা: বিজেপি প্রশাসনকে তোপ নবীন পট্টনায়েকের 

Date:

Share post:

শ্রীক্ষেত্র পুরীতে রথযাত্রার (Puri Rathayatra Accident) দিন দুর্ঘটনা। লক্ষ লক্ষ ভক্ত সমাগমের মাঝে ভিড়ের ঠেলায় পদপিষ্ট হয়ে যাওয়ার জোগাড়। ভক্তদের নিরাপত্তা দিতে ব্যর্থ বিজেপি রাজ্যের প্রশাসন। আহত অন্তত ৭৫০, যার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রথযাত্রার এই ঘটনায় গভীর ক্ষোভ ও বেদনা প্রকাশ করলেন ওড়িশা বিধানসভার বিরোধী দলনেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। পুরীর রথযাত্রায় এ বছরের বিশৃঙ্খলার প্রসঙ্গে তিনি শনিবার এক আবেগঘন পোস্টে মহাপ্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করে বলেন, “এই পবিত্র উৎসবকে যারা বিশৃঙ্খল করল, তাঁদের মহাপ্রভু যেন ক্ষমা করেন।”

মুম্বইয়ের এক হাসপাতালে অস্ত্রোপচারের পর বিশ্রামে থাকা নবীন পট্টনায়ক এক্স -এ লেখেন, “আমরা প্রশাসনের দিকে আঙুল তুলতে চাই না, তবে রাজ্যের সবচেয়ে পবিত্র অনুষ্ঠানে যেভাবে ঘটনাপ্রবাহ ঘটল, তা নিয়ে উদ্বেগ ও বেদনা প্রকাশ না করে পারছি না।” পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন, “গত বছর ‘আদাপা বিজে পাহান্ডি’ চলাকালীন ভগবান বলভদ্রের বিগ্রহ পিছলে পড়েছিল। সেই দৃশ্য বহু ভক্তকে হতবাক করেছিল।

তিনি আরও বলেন, “বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ ভক্ত এ দৃশ্য দেখে হতাশ ও হতভম্ব হয়েছেন। বাজে জনসংযোগের কারণে শত শত ভক্ত আহতও হয়েছেন। এটা অত্যন্ত দুঃখজনক।” নবীন পট্টনায়কের সংযোজন, “এই দুর্ঘটনা যেন সরকারের সর্বস্তরে গভীর আত্মসমালোচনার কারণ হয়। আমরা সবাই মহাপ্রভুর করুণা প্রার্থনা করি।”

আরও পড়ুন – প্রথমবার মোবাইল অ্যাপে ভোট: বিহার পুরসভা নির্বাচনে প্রয়োগ কমিশনের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...