Tuesday, April 7, 2026

সক্রিয় মৌসুমী অক্ষরেখা, রাজ্যজুড়ে দিনভর ঝড় বৃষ্টির পূর্বাভাস!

Date:

Share post:

রথের দিনের বৃষ্টি ভেজা আমেজ বজায় থাকছে শনিবার সকালেও। কোথাও হালকা কোথাও ভারী, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলছে বৃষ্টি (Rain forecast in south bengal)। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে আগামী সোমবার নাগাদ নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে, এতে দুর্যোগ বাড়বে দক্ষিণবঙ্গে।দক্ষিণবঙ্গে আজ, শনিবার ও আগামিকাল, রবিবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে।

রাজ্যের জুড়ে বর্ষার আমেজ। উইকেন্ডে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই ছবি উত্তরেও। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহে পশ্চিমের জেলাগুলিতে দুর্যোগ বাড়বে। কলকাতায় মূলত মেঘলা আকাশ, বেলা বাড়লে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকছে।

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...