Sunday, June 28, 2026

অমানবিক! দুধের শিশুকে খুনের পর সেপটিক ট্যাংকে ফেলে দিল মা

Date:

Share post:

কল্যাণীতে (Kalyani) মারাত্মক কাণ্ড। ৬ মাসের শিশুকে খুন করার পর সেপটিক ট্যাঙ্কে ফেলল মা (six months old baby boy allegedly killed by mother)!খবর জানাজানি হতেই রীতিমতো শিউরে উঠছেন নদিয়ার (Nadia) কল্যাণী থানার সগুনা তেলিগাছার বাসিন্দারা। এও কি সম্ভব? অভিযুক্ত বধূর নাম রূপা ঘোষ (Rupa Ghosh)। তাঁর স্বামীর নাম সোমনাথ ঘোষ,পেশায় জলের ব্যবসায়ী। ইতিমধ্যেই ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

বছর তিনেক আগে সোমনাথের সঙ্গে বিয়ে হয় রূপার। দাম্পত্য খুব একটা সুখের ছিল না। পাড়ার লোকেরা বলছেন দুজনের মধ্যে অশান্তি লেগেই থাকত। এটি অভিযুক্ত মহিলার দ্বিতীয় বিয়ে ছিল। শুক্রবার রাতে সোমনাথকে আচমকাই ছেলে চুরি যাওয়ার কথা জানান রূপা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ প্রাথমিক তদন্ত নেমে শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই তিনিও অসংলগ্ন কথা বলতে শুরু করেন। সন্দেহ দানা বাঁধে। এরপরই পুলিশের দাবি, চাপের মুখে খুনের কথা স্বীকার করে নেয় রূপা। এরপরই বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় শিশুর দেহ। কেন এই নৃশংস কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত তা স্পষ্ট নয়।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...