Tuesday, June 23, 2026

ছয় মেরেই মাটিতে লুটিয়ে পড়লেন, মাঠেই মৃত্যু ক্রিকেটারের

Date:

Share post:

লম্বা ছয় হাঁকালেন। এরপরই মাঠে লুটিয়ে পড়লেন ব্যাটার। মুহূর্তের মধ্যে সব শেষ। মাঠেই থেমে গেল এক ক্রিকেটারের জীবন। সোশ্যাল মিডিয়াতে সেই ছবিই ছড়িয়ে পড়েছে। ক্রীড়া জগতে ফের যেন নেমে এল শোকের ছায়া। পঞ্জাবের (Punjab) ফিরোজপুরে (Firozpur) ঘটেছে এই ঘটনায়। এমন দূর্ভাগ্য জনক ঘটনা দেখে সকলেই শোকাহত। গুরুতর হার্ট অ্যাটাক। তাতেই শেষ হর্জিৎ সিংয়ের (Harjeet Singh) সমস্ত স্বপ্ন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এই ক্রিকেটারের।

ফিরোজপুরের ডিএভি স্কুল গ্রাউন্ডে একটি ক্রিকেট ম্যাচ চলছিল। সেখানেই তখন ব্যাটিং করছিলেন হর্জিৎ সিং (Harjeet Singh)। প্রতিপক্ষ বোলার যকন বোলিং করছিলেন সবকিছু ঠিকই ছিল। সামনে এগিয়ে এসে বড় ছয়ও হাঁকান তিনি। এরপরই বিপত্তি। ছয় মারার পরই ক্রিজের একেবারে মাঝখানে এসে বসে পড়েন হর্জিৎ। এরপরই জ্ঞান হারান তিনি। মাটিতে লুটিয়ে পড়েন।

সতীর্থরা সঙ্গে সঙ্গে তাঁর কাছে চলে আসেন। সিপিআর দেওয়ার চেষ্টাও চলে। কিন্তু ততক্ষণে সব শেষ। ক্রিকেট মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গুরুতর হার্ট অ্যাটাক। আর তাতেই সব শেষ হয়ে যায় মুহূর্তের মধ্যে। আর এই ঘটনাতেই গোটা ক্রিকেট দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে শোকজ্ঞাপন করছেন সকলে।

গত বছর মুম্বইতেও এমনই একটা ঘটনা ঘটেছিল। ক্রিকেট খেলতে খেলতেই ৪২ বছর বয়সে প্রাণ হারিয়েছিলেন এক ব্যক্তি। তিনিও হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। একের পর এক এমন ঘটনায় সকলেই যেন হতবাক।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...