Friday, April 3, 2026

ইস্টবেঙ্গলে মরক্কোর হামিদ আহদাদ

Date:

Share post:

তারকা ফুটবলার হাকিমির পাশে খেলা ফুটবলার এবার ইস্টবেঙ্গলে (Eastbengal)। মরক্কোর হামিদ আহদাদকে (Hamid Ahadad) দলে তুলে নিল ইস্টবেঙ্গল। আপাতত এক বছরের জন্যই এই ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। হামিদের আসায় যে ইস্টবেঙ্গলের (Eastbengal) আক্রমণ অনেকটাই শক্তিশালী হয়ে গেল তা বলার অপেক্ষা রাখে না। বেশ জোর কদমেই দল গোছাচ্ছে লাল-হলুদ শিবির।

দিয়ামন্তাকসকে নিয়ে কথাবার্তা চললেও, তাঁকে এই মরসুমের জন্যও রেখে দিচ্ছে ইস্টবেঙ্গল। তাঁর ওপরই ভরসা রাখছেন অস্কার ব্রুজোঁ। এবার হাকিমির পাশে খেলা ফরোয়ার্ড হামিদ আহদাদকে (Hamid Ahadad) দলে তুলে নিচ্ছে লাল-হলুদ ব্রিগেড। শোনা যাচ্ছে ইতিমধ্যে তাঁর সঙ্গে নাকি চুক্তিও করে ফেলেছে ইস্টবেঙ্গল। অপেক্ষা শুধুই সরকারীভাবে ঘোষণা হওয়ার।

মরক্কোর হয়ে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এই তারকা ফুটবলারের। যদিও এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচেই খেলেছেন তিনি। তবে এই ফুটবলার এলে যে ইস্টবেঙ্গলের স্ট্রাইকার নিয়ে সমস্যাটা অনেকটাই কমবে তা বলার অপেক্ষা রাখে না। তবে এখনও আরও একজন বিদেশি ফুটবলার নেওয়া কথাবার্তা চলছে। এই মরসুমের আইএসএলের জন্য জোরকদমে দল গোছাচ্ছে ইস্টবেঙ্গল, তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...