Saturday, June 27, 2026

রথযাত্রায় পদপিষ্ট কাণ্ড: পুরীর SP- জেলাশাসক বদল বিজেপির, ‘দায়িত্বজ্ঞানহীন প্রশাসন’ কটাক্ষ পট্টনায়েকের

Date:

Share post:

প্রথমে রথের (Rathayatra) দিনে চূড়ান্ত বিশৃঙ্খলা, তারপর দুদিন যেতে না যেতেই রবিবার ভোরে পুরীর গুন্ডিচা মন্দিরের (Gundicha Temple, Puri) সামনে পদপিষ্ট হয় তিনজনের মৃত্যুর ঘটনায় কাঠগড়ায় ডবল ইঞ্জিন রাজ্যের বিজেপি সরকারের (BJP Government) পুলিশ প্রশাসন। চাপের মুখে তড়িঘড়ি জেলা শাসক ও এসপি বদল করল মোহন চরণ মাঝির সরকার। পুরীর ঘটনায় ডবল ইঞ্জিন সরকারের দায়িত্বজ্ঞানহীনতাকে দায়ী করে তোপ দাগেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেডি প্রধান নবীন পট্টনায়ক (Naveen Patnaik)। রথযাত্রা উপলক্ষে পুরীতে লক্ষ লক্ষ মানুষের ভিড় চেনা পরিচিত ছবি। কিন্তু বিজেপি (BJP) প্রশাসনের দৌলতে চূড়ান্ত অব্যবস্থার ছবি ধরা পরল শ্রীক্ষেত্রে। ভিড় সামলাতে ব্যর্থ পুলিশ প্রশাসন। যার জেরে রবিবারেও পদপিষ্টের পরিস্থিতি এবং এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর মিলেছে। আহত প্রায় পঞ্চাশের বেশি। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। একইভাবে শুক্রবার রথের দিনও পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতিতে প্রায় ৮০০ জন আহত হন। সেই থেকেও শিক্ষা নিতে পারেনি পদ্ম সরকার। আজ ফের একই ঘটনার পুনরাবৃত্তি। বিরোধীরা বিজেপি সরকারের দিকে আঙ্গুল তুলতেই তড়িঘড়ি SP বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওড়িশা CMO অফিস থেকে পাঠানো নির্দেশ অনুযায়ী পুরীর এসপি বিনীত আগরওয়ালকে রাজ্য পুলিশের সদর দফতরে ওএসডি হিসেবে বদলি করা হয়েছে। নতুন এসপি হয়েছেন পিনাক মিশ্র। পাশাপাশি কর্তব্যে গাফিলতির কারণে পুরীর কালেক্টর সিদ্ধার্থ শঙ্কর সোইনকেও বদলি করা হয়েছে। বর্তমানে খোর্দার কালেক্টর চঞ্চল রানা (Chanchal Rana) পুরীর নতুন কালেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় ডিসিপি বিষ্ণু পতি এবং কমান্ড্যান্ট অজয় পাধিকে বরখাস্ত করা হয়েছে। রথযাত্রা উপলক্ষে পুরীর দুর্ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। বর্তমান ওড়িশা সরকারকে ‘দায়িত্বজ্ঞানহীন’আখ্যা দিয়েছেন নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...