Saturday, June 27, 2026

নর্দমা থেকে যুবকের দেহ উদ্ধার, রহস্যভেদে ‘স্ত্রী’র কীর্তি ফাঁস

Date:

Share post:

উত্তর প্রদেশে (Uttar Pradesh) নর্দমা থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচাগলা মৃতদেহ। এই ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সম্পত্তির লোভে বিয়ে। আর বিয়ের পরে খুন করে সম্পত্তি হাতানোর অভিযোগ উঠলো উত্তর প্রদেশের (Uttar Pradesh) এক মহিলার বিরুদ্ধে। অভিযুক্ত মহিলার নাম সাহিবা বানো। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ইন্দ্রকুমার তিওয়ারি (৪৫) মধ্যপ্রদেশের জবলপুরের বাসিন্দা। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়াতে দুঃখ করে বলেছিলেন ১৮ বিঘে জমি থাকা সত্ত্বেও অবিবাহিত তিনি। একথার জানার পরেই সাহিবা বানো সম্পত্তির লোভে, ‘খুশি তিওয়ারি’ ছদ্মনামে ইন্দ্রকুমারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। আধার কার্ডের নকল কপি বানিয়ে তিনি ইন্দ্রকুমারকে বিশ্বাস করান যে, তিনি একজন অবিবাহিতা তরুণী। তিনি ইন্দ্রকুমারকে বিয়ে করতে চান। এরপরই তাঁকে উত্তর প্রদেশে ডেকে এনে সাহিবা নকল বিয়ে করেন। বিয়ের কয়েক ঘণ্টার সাহিবা ও তাঁর দুই সঙ্গী মিলে ইন্দ্রকুমারকে খুন করে।

চলতি মাসের ৬ তারিখ উত্তর প্রদেশের এক নর্দমা থেকে ইন্দকুমারের দেহ উদ্ধার হলে পুলিশ তদন্ত শুরু করে। জবলপুরে পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করার পর পুলিশের তদন্তে পুরো ঘটনা সামনে আসে। পুলিশের প্রাথমিক অনুমান, খুনের পিছনে রয়েছে সম্পত্তি দখলের পরিকল্পনা। ভুয়ো স্ত্রী সেজে মৃত ব্যক্তির জমি ও সম্পত্তির মালিকানা দাবি করতেই এই চক্রান্ত। ইতিমধ্যে সাহিবা বানো সহ তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্তে উঠে এসেছে ভুয়ো পরিচয়ের জন্য তৈরি করা নকল নথিপত্র ও বিয়ের সাজানো ছবি। এর আগেও সাহিবা বানো অনুরূপভাবে প্রতারণা করেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আরও পড়ুন: মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয় উত্তরাখন্ডে, ভেঙে পড়ল নির্মীয়মান হোটেল! বন্ধ চারধাম যাত্রা

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...