Saturday, June 27, 2026

বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ,কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস 

Date:

Share post:

রবিবাসরীয় মেঘলা আকাশে ছুটির দিনের সকাল শুরু। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। যার জেরে আজ সারাদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি (Rain )চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

বাংলায় পুরোদমে বর্ষা চলছে। গত সপ্তাহে দফায় দফায় বৃষ্টির পর এই সপ্তাহেও আগামী মঙ্গলবার পর্যন্ত বর্ষণমুখর রাজ্যের ছবিটাই ধরা পড়বে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। রবিবার উত্তর ২৪ পরগনায় প্রতিবারই বৃষ্টির পাশাপাশি হাওড়া হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সোমবার থেকে বৃষ্টি বাড়বে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। কলকাতাতেও মাঝারি বৃষ্টি হতে পারে।সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে। বুধবার থেকে পরিস্থিতি বদল হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...