Saturday, March 14, 2026

গণধর্ষণে বিতর্কিত মন্তব্য: মদন মিত্রকে শোকজ তৃণমূল নেতৃত্বের

Date:

Share post:

যে ঘটনার নিন্দা দলের তরফ থেকে করার পাশাপাশি প্রশাসন কড়া হাতে ঘটনার তদন্ত চালাচ্ছে। সেই পরিস্থিতিতে আইন কলেজের গণধর্ষণ (gang rape) নিয়ে যে মন্তব্য করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra) তা দলের বিরুদ্ধাচরণ বলে জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে। এই পরিস্থিতিতে এই ধরনের মন্তব্য পেশের কারণ দর্শানোর চিঠি দেওয়া হয় প্রাক্তন মন্ত্রীকে। আগামী তিনদিনের মধ্যে সেই শোকজের (show cause) জবাব তলব করা হয়েছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে।

সাউথ ক্যালকাটা ল কলেজে (South Calcutta Law College) ছাত্রীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তাকে অত্যন্ত ঘৃণ্য ও নিদারুণ দুঃখজনক বলে দাবি করা হয়েছে তৃণমূলের (TMC) শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে। অত্যন্ত সংবেদনশীল এই দুঃখজনক পাশবিক অত্যাচারের ঘটনায় পার্টির সর্বোচ্চ নেতৃত্ব গভীরভাবে দুঃখপ্রকাশ করে। এবং কঠোরভাবে এই ঘটনার নিন্দা করা হয়। সেই সঙ্গে আশ্বস্ত করা হয়, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিচ্ছে ও দুষ্কৃতকারীদের দ্রুততার সঙ্গে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে বলে।

তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির শো-কজের চিঠিতে জানানো হয়েছে, এই ব্যাপারে ২৮ জুন ২০২৫ তারিখে মদন মিত্রের (Madan Mitra) অযাচিত, অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল মন্তব্য দলের (TMC) ভাবমূর্তি যারপরনাই আঘাত করেছে। একই সঙ্গে মদন মিত্রের মন্তব্য দলের কঠোর অবস্থানের বিরুদ্ধাচারণ করেছে।

দলীয় শৃঙ্খলা ভাঙায় তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সির (Subrata Bakshi) তরফে রবিবার এই শোকজ চিঠি পাঠানো হয় মদন মিত্রকে। তিনদিনের মধ্যে এর জবাব তলব করা হয়েছে দলের তরফে। এরপরই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...