Tuesday, June 9, 2026

স্থিতিশীল হলেও কাটছে না উদ্বেগ! এখনও তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সাংসদ সৌগত রায় 

Date:

Share post:

শারীরিক অবস্থার এখনও তেমন কোনও পরিবর্তন হয়নি তৃণমূল সাংসদ সৌগত রায়ের। রয়েছে তন্দ্রাভাব। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে আছেন বলে জানাচ্ছে হাসপাতাল সূত্র। প্রসঙ্গত, গত রবিবার মিন্টো পার্ক সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপর থেকেই হাসপাতাল থেকে নিয়মিত মেডিকেল বুলেটিন প্রকাশ করা হচ্ছে। সোমবার প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, সৌগত রায় এখনও জ্বরগ্রস্ত, তাঁকে রাইস টিউবের মাধ্যমে খাওয়ানো হচ্ছে, এবং ইউরিনারি ক্যাথেটার ব্যবহার করা হচ্ছে। তরল ও নরম খাবার খাওয়ানো হচ্ছে সাময়িকভাবে।

সৌগত রায়ের দীর্ঘদিন ধরেই টাইপ-টু ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এবং সর্দি-কাশির সমস্যা রয়েছে। কয়েক মাস আগেই তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছিল। বর্তমানে প্রস্রাবজনিত সমস্যাও দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। তাঁর চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছেন ডাঃ মনোজ সাহা। গত সপ্তাহে ভর্তি হওয়ার পর তাঁর মাথার সিটি স্ক্যান করা হয়, যদিও তাতে গুরুতর কোনও অস্বাভাবিকতা ধরা পড়েনি। তবে বয়স ও বিদ্যমান রোগের কথা মাথায় রেখে চিকিৎসকরা কোনও ঝুঁকি নিতে চাইছেন না।

প্রসঙ্গত, চলতি বছরেই এটি তৃতীয়বার হাসপাতালে ভর্তি হলেন দক্ষিণ কলকাতার সাংসদ। প্রথমবার অসুস্থ হন দিল্লিতে লোকসভা চলাকালীন সময়। এরপর এপ্রিলে আড়িয়াদহে এক মন্দির উদ্বোধনের সময় ফের অসুস্থ হয়ে পড়েন এবং পেসমেকার প্রতিস্থাপন করা হয়। এই মুহূর্তে তাঁর শারীরিক স্থিতি স্থিতিশীল থাকলেও উদ্বেগ কাটেনি। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের তরফে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।

আরও পড়ুন – সন্দেশখালিতে তিন বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...