Tuesday, April 7, 2026

অপরাধীদের সর্বোচ্চ শাস্তি-নির্যাতিতার ন্যায়বিচারের ব্যবস্থা হবে: কসবা-কাণ্ডে পোস্ট কলকাতা পুলিশের

Date:

Share post:

কসবার সরকারি ল কলেজে গণধর্ষণের ঘটনায় CBI তদন্তের দাবি উঠলেও নির্যাতিতার পরিবার প্রথম থেকেই কলকাতা পুলিশের (Kolkata Police) উপরই আস্থা রাখছে। প্রথম থেকেই অপরাধীদের নিয়ে কোনরকম আপোষ করেনি কলকাতা পুলিশ। এই নিয়ে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে কলকাতা পুলিশ। ৯ সদস্যের ওই তদন্তকারী দলের নেতৃত্বে রয়েছেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (দক্ষিণ শহরতলি) প্রদীপকুমার ঘোষাল।

এই অবস্থায় কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে এবার সোশ্যাল মিডিয়াতে ঘটনার সম্পর্কে সকলকে অবগত করে জানানো হল, “১২ ঘন্টারও কম সময়ের মধ্যে এফআইআর-এ নাম উল্লেখিত তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রমাণের ভিত্তিতে আরও একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতা এবং অভিযুক্তদের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনাস্থলের ফরেনসিক পরীক্ষা করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্ত দল গোটা ঘটনার তদারকি করছে। কলকাতা পুলিশ অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে এবং নির্যাতিতা যাতে দ্রুত ন্যায়বিচার পান সেটা নিশ্চিত করবে।”
আরও খবরবামপন্থী আইনজীবী-নেতাদের বিতর্কিত ছবি বিচারপতিদের হাতে দিয়ে দ্বিচারিতার মুখোশ খুলে দিলেন কল্যাণ

রবিবার বিজ্ঞপ্তি জারি করে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। কলেজের বর্তমান ছাত্রছাত্রীরা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে দাবি করছে ধর্ষণের ঘটনায় অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে। এছাড়া নিশ্চিত করতে হবে নিরাপত্তা যদিও এই বিষয়ে প্রথম থেকেই তৎপর কলকাতা পুলিশ।

Related articles

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...