Friday, April 3, 2026

কলেজে গণধর্ষণ: অনির্দিষ্টকালের জন্য বন্ধ পঠনপাঠন, সমস্যায় পড়ুয়ারা

Date:

Share post:

সামাজিক ব্যধির শিকার শিক্ষা প্রতিষ্ঠান। সহপাঠীদের হাতেই সম্মান নষ্ট নির্যাতিতা কলেজ পডু়য়ার। আর তাতেই এই শহর তথা সাউথ ক্যালকাটা ল কলেজেরও (South Calcutta Law College) সম্মান নষ্ট। তবে এতে আখেরে সব থেকে সমস্যায় কলেজের পড়ুয়ারা। সেমেস্টারের পঠনপাঠনের মাঝপথে আচমকাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ (closed) কলেজ। পরীক্ষা থেকে প্রোজেক্ট জমা দেওয়া (project submission) নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তায় পড়ুয়ারা।

বৃহস্পতিবারই প্রকাশ্যে আসে সাউথ ক্যালকাটা ল কলেজের গণধর্ষণের ঘটনাটি। দ্রুত তদন্ত শুরু করে অভিযুক্তদের গ্রেফাতারি থেকে তথ্য প্রমাণ সংগ্রহ শুরু করে কলকাতা পুলিশ (Kolkata Police)। কিন্তু তার জন্য সিল করে দেওয়া হয় কলেজ। বহিরাগতদের প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হয় তদন্তের স্বার্থে।

কলেজের পড়ুয়ারাও চান নির্যাতিতা বিচার পান। কলেজে আবার সুস্থতা ফিরুক। কিন্তু তার জন্য শিক্ষাক্ষেত্রে খানিকটা খেসারতও দিতে হচ্ছে এই কলেজের পড়ুয়াদের। রবিবার কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় কলেজের সাধারণ পড়ুয়াদের উদ্দেশ্যে। সেখানে বলা হয় কলেজ অনির্দিষ্টকালের জন্য আপাতত বন্ধ (closed) থাকবে। কলেজের পরিচালন সমিতি পরবর্তী সিদ্ধান্ত নেবে কবে থেকে পঠন পাঠন ফের চালু হবে।

আরও পড়ুন: কাসবা-কাণ্ডে পরিবারের আস্থা পুলিশেই: সুপ্রিম নজরদারিতে CBI তদন্তের আর্জি ‘উপযাজক’ আইনজীবীর, হাইকোর্টে ৩টি PIL

অথচ একই সময়ে শহরের কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) অধীন অন্যান্য আইন কলেজগুলির পঠন পাঠন ও রেজিস্ট্রেশন সংক্রান্ত সব কাজই স্বাভাবিক চলছে। ফলে পিছিয়ে পড়ছেন এই কলেজের পড়ুয়ারা। দুর্ঘটনার সময় কলেজে প্রথম সেমেস্টারের রেজিস্ট্রেশন (registration) সম্পূর্ণ হয়। তবে চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমেস্টারের রেজিস্ট্রেশন এখনও আটকে। জুলাই মাস থেকে শুরু বিভিন্ন প্রোজেক্ট জমা দেওয়ার প্রক্রিয়া। সেই সঙ্গে ১৬ জুলাই থেকে একটি সেমেস্টারের পরীক্ষাও রয়েছে। সব কিছু স্বাভাবিক হয়ে শিক্ষাবর্ষের সঙ্গে কতটা তাল মিলিয়ে চলতে পারবেন এই কলেজের আইনের পড়ুয়ারা, তা নিয়ে তৈরি হয়েছে গভীর সন্দেহ।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...