Tuesday, June 23, 2026

রাসায়নিক কারখানায় বিস্ফোরণ: তেলেঙ্গানায় ১০ শ্রমিকের মৃত্যু

Date:

Share post:

তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার এক রাসায়নিক কারখানার (chemical factory) বিস্ফোরণে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের (blast) জেরে শ্রমিকরা প্রায় ১০০ ফুট দূরে ছিটকে পড়েন, দাবি স্থানীয়দের। বিস্ফোরণের পরে ভয়ঙ্কর আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। আটকে পড়েন শ্রমিকরা। অন্তত দশটি দমকলের ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ চালায়।

সোমবার সকালে তেলেঙ্গানার (Telengana) সাঙ্গারেড্ডি জেলায় পাসামৈলারম শিল্প ক্ষেত্র এলাকায় সিগাচি কেমিক্যাল ইন্ডাস্ট্রি নামে একটি কারখানায় ব্যাপক বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। ঘটনার সঙ্গে সঙ্গে এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। আহত ও নিহত শ্রমিকরা বিস্ফোরণ (blast) স্থল থেকে অন্তত ১০০ মিটার দূরে ছিটকে পড়েন। কোনও রাসায়নিক রিয়াক্টর (chemical reactor) থেকে বিস্ফোরণ বলে দমকলের প্রাথমিক অনুমান।

দ্রুত বিপর্যয় মোকাবিলা বিভাগ ও দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। সোমবার কারখানার কাজ শুরু হতেই বিস্ফোরণটি ঘটায় পালানোর বা সতর্ক হওয়ার সুযোগ পায়নি শ্রমিকরা। অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা।

আরও পড়ুন: টলিপাড়ায় থমকে অনির্বানের হুলিগানিজম! অনুপস্থিত টেকনিশিয়ানরা

দুর্ঘটনার পরই মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি (Revant Reddy) দুর্ঘটনার বিষয়ে খবর নেন। সেই সঙ্গে কিভাবে এই বিস্ফোরণ হল, তা নিয়ে তদন্তেরও নির্দেশ দেন। আহতদের স্থানীয় হাসপাতালে উপযুক্ত চিকিৎসারাও নির্দেশ দেন।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...