Friday, April 3, 2026

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, মৃত ২ দমকলকর্মী

Date:

Share post:

রবিবার ইডাহোর (Idaho) কুটিনাই কাউন্টি অঞ্চলে অবস্থিত একটি পার্কে হঠাৎ আগুল লেগে যাওয়ায় বিপত্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয় আগুন নেভানোর কাজ। কিন্তু হঠাৎ সেই সময়ে দমকলকর্মীদের (Firebrigade Worker) লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন এক যুবক। হামলাকারীর গুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় দু’জন দমকলকর্মীর। স্বাভাবিকভাবেই সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ (POLICE) গোটা এলাকা ঘিরে ফেলে। কিন্তু পুলিশ আসার আগেই সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত।

ইডাহোর (Idaho) এক পুলিশ আধিকারিক এই বিষয়ে জানিয়েছেন এখনও পর্যন্ত দু’জন দমকলকর্মীর মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। এলাকায় সেই সময়ে অনেক পর্যটকও ছিলেন যদিও তাঁদের কোনও ক্ষতি হয়নি। নিরাপত্তার কথা মাথায় রেখে পর্যটক এবং সাধারণ মানুষদের সেখান থেকে সরানো হয়েছে। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কুটিনাই কাউন্টি শেরিফের অফিস এই ঘটনা নিয়ে জানিয়েছে স্থানীয় সময় দুপুর ১:৩০ মিনিটেক্যানফিল্ড মাউন্টেনে আগুন নেভাতে দমকলকর্মীরা যান। প্রায় আধা ঘন্টা পরে, এলাকায় গুলির শব্দ শোনা যায়। গুলি চালানোর পর, স্থানীয় বাসিন্দাদের সক্রিয় বন্দুকবাজের উপস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়েছিল।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...