Friday, March 27, 2026

সোম-মঙ্গল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, সপ্তাহান্তেও চলবে দুর্যোগ

Date:

Share post:

সপ্তাহের শুরুতেই নিম্নচাপের জেরে দুর্ভোগ দক্ষিণবঙ্গে। মূলত পাঁচ জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টির (heavy rain) সম্মুখিন হবে। সেই সঙ্গে উত্তরের তিন জেলাতেও বৃষ্টির পূর্বাভাস (forecast) রয়েছে। বুধবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাসের পাশাপাশি শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা বঙ্গে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার ও মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি (heavy rain) হবে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। পাশ্বর্বর্তী জেলাগুলিতেও প্রভাব পড়বে। বীরভুম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগণা, হাওড়া ও হুগলিতে সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস।। বৃহস্পতিবার পরিস্থিতির উন্নতি হবে।

দক্ষিণের পাশাপাশি উত্তরেও (north Bengal) বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত উত্তরে জারি থাকবে দুর্যোগ।

আরও পড়ুন: জল ছাড়ল ঝাড়খণ্ড, টানা ২০ ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রাম

কলকাতায় সোমবার দিনভর বৃষ্টির পাশাপাশি রয়েছে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। সকাল থেকেই কলকাতার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির প্রকোপ। জল জমেছে (water logging) মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায়। বৃহস্পতিবার আবহাওয়ার উন্নতি হলেও শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে।

Related articles

তারস্বরে ডিজে বাজানো নিয়ে বচসা, মৃত প্রতিবাদী! গ্রেফতার ৩

তারস্বরে ডিজে বাজিয়ে উদ্দাম নাচের জেরে বচসা! তারপর হাতাহাতি থেকে বেধড়ক মারের জেরে প্রাণ হারালেন এক ব্যক্তি। বৃহস্পতিবার...

বাংলায় উৎপাদিত গ্যাস বাইরে পাঠানো যাবে না: বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রকে বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে উৎপাদিত রান্নার গ্যাস ভিনরাজ্যে পাঠানো চলবে না-পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে এলপিজি সরবরাহ নিয়ে কেন্দ্রের হঠকারী নীতির মধ্যেই...

সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি! বিনপুরের সভা থেকে তোপ অভিষেকের

"সংবিধান পাল্টানোর ছক কষছে বিজেপি। গুজরাটে (Gujrat) অভিন্ন দেওয়ানি বিধি আনা হয়েছে। এখানে জিতলেও সেই নিয়ম লাগু করার...

যুদ্ধের সরাসরি প্রভাব গ্রীষ্মকালীন উড়ান সূচিতে, তিনহাজার ফ্লাইট কমালো ভারতীয় বিমানসংস্থা !

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ সরাসরি গ্রীষ্মকালীন বিমান পরিষেবায় (Flight Service) । গত বছরের তুলনায় চলতি বছরের গ্রীষ্মকালীন সূচিতে...