Tuesday, June 9, 2026

জল ছাড়ল ঝাড়খণ্ড, টানা ২০ ঘণ্টার বৃষ্টিতে বিপর্যস্ত ঝাড়গ্রাম

Date:

Share post:

একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে ঝাড়খণ্ডের (Jharkhand) জলাধার (dam) থেকে জল ছাড়ায় বিপর্যস্ত ঝাড়গ্রামের (Jhargram) জনজীবন। বানভাসি জেলার গোপিবল্লভপুরের (Gopiballavpur) বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতির উপর নজরদারি শুরু প্রশাসনিক আধিকারিক ও বিপর্যয মোকাবিলা দফতরের কর্মীদের। সেই সঙ্গে শুরু ত্রাণ পৌঁছানোর কাজ।

প্রায় ২০ ঘন্টার বেশি সময় অঝোরে বৃষ্টির কারণে বানভাসি গোপীবল্লভপুরের একাধিক এলাকা। জলমগ্ন গোপীবল্লভপুর বাজার লাগোয়া বর্গিডাঙ্গা এলাকার কৃষিজমি। জলের তলায় গোপীবল্লভপুর বটতলা চক থেকে বেলদুয়া গ্রামে যাওয়ার রাস্তা। পাশাপাশি গোপীবল্লভপুর ১ ব্লকের সাতমা এলাকা থেকে সরিয়া পর্যন্ত একাধিক জায়গায় জলের তোড়ে রাস্তা ভেঙে গিয়েছে।

আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিন মেট্রোর লাইনে জল! বিঘ্নিত পরিষেবা

এই পরিস্থিতিতেই ঝাড়খণ্ডের (Jharkhand) গালুডি ব্যারেজ (Galudi dam) থেকে দুপুর ১২ টা নাগাদ প্রায় ১ লক্ষ ১৯ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। জল ছাড়ার ফলে বেড়েছে সুবর্ণরেখা নদীর জলস্তর। নদীর জল আরও বাড়ার আশঙ্কা। পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক প্রশাসনের। তবে পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতি। ব্লক প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী ও প্রশাসনের আধিকারিকরা এলাকায় নজরদারি চালাচ্ছেন।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...