Tuesday, June 9, 2026

ধর্ষণ বিজেপির এক্সক্লুসিভ নয়: কলকাতার গণধর্ষণে রাজনীতির বিরোধিতায় কংগ্রেস জাতীয় নেতা

Date:

Share post:

যেকোনো সামাজিক অপরাধে রাজনীতির ময়দানে নেমে পড়তে এক মুহূর্তও দেরি করে না বাংলার বিরোধী দলগুলি। কলকাতার আইন কলেজের ধর্ষণের মত সামাজিক অপরাধেও বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউ পথে নামতে বাকি নেই। যেখানে পুলিশের তদন্তে অপরাধী ইতিমধ্যেই গ্রেফতার চলছে, নির্যাতিতার অভিযোগ প্রমাণের সর্বোচ্চ প্রচেষ্টা চলছে। সেখানেও শুধুমাত্র বিরোধিতার রাজনীতি জারি রেখেছে বিরোধী দলগুলি। তবে এই বিরোধিতাকে নির্বাচনের আগে শুধুমাত্রই বিরোধিতার রাজনীতি বলে দাবি করলেন কংগ্রেসের জাতীয় নেতা দিগ্বিজয় সিং (Digvijaya Singh)।

কলকাতার আইন কলেজে গণধর্ষণের (gang rape) ঘটনার পর যেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও তাঁর অনুগামীরা বারবার পথে নেমে বিক্ষোভের পথে গিয়েছেন। অথচ কংগ্রেসেরই জাতীয় নেতা দিগ্বিজয় সিং-এর বক্তব্য, নির্বাচনমুখী বাংলায় শুধুমাত্র রাজনৈতিক ইস্যু তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন: কার্তিকের অভিযোগকারিনীর উত্তর দিন: ধর্ষণে ‘সরব’ কেন্দ্রীয় মন্ত্রীকে পাল্টা তৃণমূল

জাতীয় কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দিগ্বিজয় সিং (Digvijaya Singh) দাবি করেন, এই ধরনের ঘটনাকে রাজনীতির রং লাগানো উচিত না। প্রশ্ন তোলেন, বিহারে কি ধর্ষণ (rape) হয় না? উত্তর প্রদেশে কি হয় না? এগুলো বিজেপির এক্সক্লুসিভ ইস্যু হতে পারে না। বাংলায় নির্বাচন আসন্ন। সেই কারণে এই সব ঘটনা ঘিরে ইস্যু তৈরির চেষ্টা করছে বিজেপি।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...