Sunday, June 21, 2026

সপ্তাহের প্রথম দিন মেট্রোর লাইনে জল! বিঘ্নিত পরিষেবা

Date:

Share post:

অব্যবস্থা চূড়ান্ত পরিস্থিতির মাসুল দিতে হচ্ছে মেট্রোরেলের নিত্যযাত্রীদের। সপ্তাহের প্রথম দিন রেলের ট্র্যাকে জল জমে যাওয়ায় সকাল থেকে আংশিকভাবে বন্ধ কলকাতা মেট্রোর দক্ষিণেশ্বর (Dakshineswar) থেকে কবি সুভাষের (Kabi Subhash) পরিষেবা। দ্রুত জল বের করার প্রতিশ্রুতি দিলেও আদতে ভোগান্তি এতটুকু কমেনি নিত্যযাত্রীদের।

বিভিন্ন সময়ে গরম কালেও বিভিন্ন মেট্রো স্টেশনের ছাদ বেয়ে বা দেওয়ালের ধার থেকে জল পড়তে দেখা যায়। তবে বর্ষার শুরুতে প্রথম নিম্নচাপের বৃষ্টিই চোখে জল এনে দিল মেট্রো কর্তৃপক্ষের। রবিবার রাতভর শহর জুড়ে লাগাতার বৃষ্টির প্রভাব মেট্রো সুড়ঙ্গে। মধ্য কলকাতার সেন্ট্রাল (Central), চাঁদনী (Chandni Chowk), এসপ্ল্যানেড (Esplanade) এলাকায় জল জমে যায় মেট্রোর সুড়ঙ্গে (tunnel)।

জল জামার ফলে সকাল ন’টা নাগাদ আংশিকভাবে বন্ধ করা হয় মেট্রোর পরিষেবা (metro service)। একদিকে দক্ষিণেশ্বর থেকে মহাত্মা গান্ধী রোড পর্যন্ত পরিষেবা চালু থাকে। অন্যদিকে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত আপ ও ডাউন লাইনে পরিষেবা চালু থাকে। মাঝে গিরিশ পার্ক থেকে ময়দান পর্যন্ত মধ্য কলকাতার পরিষেবা সপ্তাহের প্রথম দিন বন্ধ করে দিতে বাধ্য হয় মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন: দম থাকলে সামনা সামনি বসুন: মীনাক্ষির কুকথার পাল্টা চ্যালেঞ্জ কুণালের

সাম্প্রতিক সময়েও এই ঘটনা প্রথম নয়। শনিবারও জল জমে যাওয়ার কারণে প্রায় এক ঘণ্টা পরিষেবা বন্ধ রাখতে হয় দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে। যতীন দাস পার্ক থেকে নেতাজী ভবন পর্যন্ত পরিষেবা বন্ধ ছিল সেদিন। আর এবার একেবারে মধ্য কলকাতাতেই বন্ধ পরিষেবা।

Related articles

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...