Monday, May 25, 2026

পা ভেঙে দাও! বিজেপির ওড়িশায় বিক্ষোভ ঠেকাতে নির্দেশ পুলিশ কর্তার

Date:

Share post:

দমননীতির চূড়ান্ত যে বিজেপি রাজ্যে অবলম্বন করা হয় তা বুলডোজার চালানোর বহরেই বোঝা যায়। বিজেপি শাসিত রাজ্যগুলিতে অন্যায়ের প্রতিবাদ করলে শাস্তি আর অন্যায়কারীর স্তুতি যেন রীতি। ওড়িশায় (Odisha) বিজেপি ক্ষমতায় আসার পর একই ছবি প্রশাসনিক কর্তাদের। এবার প্রতিবাদীদের পা ভেঙে (break their leg) দেওয়ার নির্দেশ শীর্ষ পুলিশকর্তার। আর সেই ভিডিও ভাইরাল (ভাইরাল ভিডিও সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) হতেই পুলিশকর্তার সাফাই, আইন ভাঙলে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করার অধিকার রয়েছে।

রথযাত্রা (Rathyatra) উপলক্ষে প্রশাসনের ব্যর্থতায় পুরীতে (Puri) মৃত্যু হয়েছে তিনজনের। আহত শতাধিক। এই ব্যর্থতার প্রতিবাদে রবিবার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির (Mohan Charan Manjhi) বাড়ির বাইরে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ প্রতিহত করতে মোতায়েন ছিল পুলিশ। ছিল ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়।

আচমকা সেখানে উপস্থিত হন ভুবনেশ্বরের অতিরিক্ত পুলিশ কমিশনার (ACP) নরসিংহ ভোল। তিন নিরাপত্তা বলয়ের শেষ বলয়ের কাছে এসে বিক্ষোভকারীদের দিকে আঙ্গুল তুলে দেখান তিনি। সেই সঙ্গে পুলিশ কর্মীদের নির্দেশ দেন, কেউ এই বলয় টপকালে তার পা ভেঙে দেবে (break their leg)। শুধু ধরবে না, তাদের পা ভেঙে দেবে। বিক্ষোভকারীদের ধরার জন্য সামনের বলায় আমরা রয়েছি। যে পা ভাঙতে পারবে সে এসে আমার থেকে পুরস্কার নিয়ে যাবে।

আরও পড়ুন: কেরালায় সিপিএম পার্টি অফিসে ধর্ষিতা তরুণী, এক বছর পরে গ্রেফতার!

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পরে প্রশ্নের মুখে ওড়িশায় নাগরিক অধিকার। যদিও অতিরিক্ত পুলিশ কমিশনার (ACP) ভোলের দাবি, বিক্ষোভ যথেচ্ছ হয়ে গেলে তা প্রতিহত করতে পুলিশ সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে পারে। প্রথম দুটি নিরাপত্তা বলায় পার করার অর্থ আইন ভাঙা। সেরকম হলে সর্বোচ্চ ক্ষমতা অবশ্যই প্রয়োগ করা হবে। অর্থাৎ চূড়ান্ত অমানবিকতার নজির রেখেও নির্লজ্জ ওড়িশার মোহন মাঝি পুলিশ।

Related articles

পদ ছেড়েও নেত্রীকে সমর্থন! কাকলির পোস্ট ঘিরে বিতর্ক

একের পর এক দলের বিরুদ্ধ-পদক্ষেপ। কখনও পদ থেকে সরিয়ে দেওয়ায় প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ। আবার কখনও নিজেই দলের দেওয়া...

ত্বিশা মৃত্যু মামলায় নিরপেক্ষ তদন্তের বার্তা , সিবিআইকে দায়িত্ব সুপ্রিম কোর্টের

মডেল অভিনেত্রী ত্বিশা শর্মার (Model actress Tisha Sharma) রহস্য মৃত্যুর ঘটনায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের (Supreme Court)। সোমবার...

প্রধানমন্ত্রীর কনভয় রুটের কাছে জিলেটিন স্টিক উদ্ধারের ঘটনায় সাসপেন্ড ৬ পুলিশকর্মী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কনভয়ের অদূরে একাধিক জিলেটিন স্টিক উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় মে মাসের শুরুতে। বেঙ্গালুরুর...

‘পাড়ায় সমাধান’ প্রকল্প বন্ধের নির্দেশ রাজ্যে! পুরসভাগুলির থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে বরাদ্দ অর্থও

পালাবদলের পরেই আগের সরকারের আমলের অনেক প্রকল্প ও উন্নয়নমূলক কাজ বন্ধ করছে বিজেপি সরকার (BJP Government)। পুরসভা এলাকায়...