Tuesday, March 17, 2026

ঋষভ পন্থকে নিয়ে সমীহের সুর স্টোকসের গলায়

Date:

Share post:

রাত পোহালেই এজবাস্টনে দ্বিতীয় টেস্টে মুখোমুখি ইংল্যান্ড এবং ভারত। সেই ম্যাচে নামার আগে ব্রিটিশ শিবিরে একজনকে নিয়েই যত চিন্তা। আর তিনি হলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এজবাস্টনে (Edgebaston) নামার আগে ব্রিটিশ অধিনায়কের মুখে বারবারই উঠে এল ঋষভ পন্থের (Rishabh Pant) কথা। এই একজন ব্যাটারকেই যেন সবচেয়ে সমীহ করছে ইংল্যান্ডের এই দলটি। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে ঋষভ প্রথম ম্যাচে যেমন পারফরম্যান্স করেছে, তাঁকে সমীহ করাটাই যে উচিৎ তা বলার অপেক্ষা রাখে না।

প্রথম ম্যাচেই একাধিক রেকর্ড গড়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সেইসঙ্গে পরপর দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এরপর থেকেই ঋষভ পন্থকে নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান কথাবার্তা। সেঞ্চুরি করলেও, তা কিন্তু একেবারেই টেস্টের মতো খেলা নয়। কার্যত ওডিআই ক্রিকেটের ধাঁচেই প্রতিপক্ষ শিবিরের বিরুদ্ধে খেলেছিলেন ঋষভ পন্থ।

এই ম্যাচেও তাঁর থেকে যে বড় রানের আশা করছে ভারতীয় দল তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে তাঁকে সমীহের সুর বেন স্টোকসের (Ben Stokes) গলাতেও। তিনি জানিয়েছেন, “ঋষভ পন্থের মতো একজন প্রতিভাকে যখন একেবারেই খোলা ছেড়ে দেওয়া হয় সেই সময় কী হতে পারে আমরা সকলেই দেখেছি। তিনি একজন ভয়ঙ্কর ক্রিকেটার। তাঁর খেলাও কিন্তু আমি অত্যন্ত উপভোগ করি”।

প্রথম টেস্টেই পরপর দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস তৈরি করেছেন ঋষভ পন্থ। দ্বিতীয় টেস্টেও বড় রান খেলার লক্ষ্যেই রয়েছেন এই তারকা ক্রিকেটার। তবে ব্রিটিশ শিবিরও তাঁকে আটকানোর ছক কষা শুরু করে দিয়েছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...