Friday, June 12, 2026

সোনারপুরে রেললাইনের উপর গাড়িকে হিঁচড়ে নিয়ে গেল লোকাল ট্রেন! তারপর…

Date:

Share post:

সোনারপুরের (Sonarpur) লেভেল ক্রসিংয়ের কাছে বড়সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ক্যানিং লোকাল। সোমবার রাতে একটি ম্যাটাডোরকে টেনে নিয়ে গেল ট্রেন! কোনক্রমে রক্ষা পেয়েছেন গাড়ির চালক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ম্যাটাডোরটি রাস্তা যখন রাস্তা পেরোচ্ছিল ঠিক সেই সময় লোকাল ট্রেন (Local Train hits a matador van) স্টেশন ছেড়ে ক্যানিংয়ের দিকে যাওয়ার পথে ধাক্কা দেয় ওই গাড়িটিকে। ওই অবস্থায় প্রায় ২০-২৫ মিটার টেনে নিয়ে যায়। সাময়িক ব্যাহত হয় ট্রেন চলাচল। হতাহতের কোনও খবর মেলেনি।

সোমবার রাতের এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত যাত্রীরা। ম্যাটাডোরের চালক আগে থেকে বিষয়টি বুঝতে পেরে গাড়ি থেকে নেমে যাওয়ার কারণে তাঁর প্রাণ রক্ষা হয়েছে বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। তা না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারতো।খবর পেয়ে ঘটনাস্থলে যায় সোনারপুর জিআরপি, আরপিএফ (RPF)৷ পৌঁছে যান রেলের আধিকারিকরাও। ট্রেনের অবস্থা পরীক্ষা করার পর কিছুক্ষণের মধ্যেই ফের রেল চলাচল শুরু হয় বলে জানা গেছে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...