Monday, April 6, 2026

রাজকুমার রাওয়ের সঙ্গে লড়াই প্রসেনজিতের! এবার বলিউডের দুঁদে পুলিশ টলিপাড়ার বুম্বাদা

Date:

Share post:

টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবার টক্কর দেবেন বলিউডের নতুন ‘মালিক’ রাজকুমার রাওকে (Rajkumar Rao)! ‘বাইশে শ্রাবণ’ ও ‘দশম অবতার’ ছবির পর আরও একবার দুঁদে পুলিশ অফিসারের ভূমিকায় টলিপাড়ার বুম্বাদা। তবে এবার আর বাংলা সিনেমা নয় প্রসেনজিতের আরও এক ক্যারিশমা দেখবে বলিউড (Bollywood)। রাজকুমার রাও (Rajkumar Rao) অভিনীত ‘মালিক’ (Maalik) ছবির সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে সিনেমায় নিজের চরিত্রের আভাস দিলেন প্রসেনজিৎ।

বাংলা ইন্ডাস্ট্রিতে প্রায় চার দশকের বেশি সময় ধরে কাজ করা সহজ কথা নয়। কিন্তু অবলীলায় এই কাজটি করতে পারেন ‘মনের মানুষ’ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যত সময় যাচ্ছে ততই নবীন হয়ে উঠছেন তিনি। কখনও ‘দেবী চৌধুরানী’র ভবানী পাঠক আবার কখনও টিনসেল টাউনের আসন্ন সিনেমায় রাগী পুলিশ অবতারের নিজের অভিনয়কে আরও বেশি করে সমৃদ্ধ করছেন। সম্প্রতি বাড়ির জন্য নগরীতে হিন্দি ছবি ‘মালিক’-এর প্রচারে পরিচালক পুলকিত,অভিনেতা রাজকুমার রাওদের সঙ্গে মঞ্চে ভাগ করে নিলেন টলিউডের বুম্বাদা। শেয়ার করলেন নিজের অভিজ্ঞতার কথা। এই ছবিতে দেখা যাবে একদিকে বাংলার ছেলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর একদিকে বাংলার জামাই রাজকুমার রাওকে। ‘স্ত্রী’ অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ বাংলার ‘জ্যেষ্ঠপুত্র’। তিনি বলেন, রাজকুমার বরাবরই তার অভিনয় দিয়ে সকলকে মুগ্ধ করেছে। এবারেও কোনও ব্যতিক্রম ঘটেনি। পাশাপাশি পরিচালকের প্রশংসা করে প্রসেনজিৎ বলেন, “আমি তখন মুম্বইতে একটা অন্য ছবির শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলাম। তখন আমার কাছে এই ছবির জন্য ফোন আসে। তারপর পুলকিতের সঙ্গে দেখা করি। ওঁর ছবির গল্প বলার ধরণ, কাজের প্রতি ভালোবাসা দেখে মনে হয়েছিল ও প্রমাণ করে দেবে ও কোন মাপের পরিচালক। তিরিশ মিনিট আলাপচারিতার পর আমি বলি যে আমি কাজটা করছি।” নিজের চরিত্র সম্পর্কে প্রসেনজিৎ জানিয়েছেন, পুলিশ অফিসারের জীবনে নানা টুইস্ট আছে। ট্রেলার বুঝিয়ে দিয়েছে ‘মালিক’ রাজকুমার একজন গ্যাংস্টার। তাহলে কি কাঁটে কি টক্কর, ইঙ্গিতপূর্ণ হাসিতে প্রসেনজিৎ বললেন ১১ জুলাই বড় পর্দায় সিনেমাটা দেখুন, বাকিটা ক্রমশ প্রকাশ্য।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...