Friday, June 12, 2026

সিএফএল-র লাইভ স্ট্রিমিং SSEN অ্যাপে

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে সিএফএল (CFL) প্রিমিয়ার লিগ। কলকাতা লিগ নিয়ে বরাবরই উন্মাদনার পারদ থাকে তুঙ্গে। সেইসঙ্গে বাংলার ফুটবল প্রেমিদের সবচেয়ে বেশি যেটা নিয়ে ভাবনা থাকে, তা হল কোথায় দেখা যাবে প্রিয় দলের ম্যাচ। শ্রাচীর (Srachi) বিশেষ এসএসইএন (SSEN) অ্যাপেই দেখা যাচ্ছে এবারের সিএফএল প্রিমিয়ার লিগ। এই অ্যাপের মাধ্যমেই যেকোনও জায়গাতেই থাকুন না কেন দেখতে পাবেন সিএফএল-এর (CFL) ম্যাচ।

বেশ কয়েকবছর ধরেই কোনও টিভি চ্যানেলে দেখা যায় না সিএফএল। কিন্তু প্রিয় দলের খেলা দেখতে চাওয়ার ইচ্ছা থাকলেও সবসময় তা হয়েও ওঠে না। এমন পরিস্থিতিতেই এবার সিএফএলের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে শ্রাচী স্পোর্টস। তাঁরা সিএফএলের অন্যতম স্পনসরও। তাদের হাত ধরেই এসএসইএন (SSEN) অ্যাপে এবার দেখা যাচ্ছে সিএফএল প্রিমিয়ার লিগ।

শ্রাচীর এই এসএসইএন (SSEN) অ্যাপে সিএফএলের সবকটি ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাচ্ছে। সেইসঙ্গে রয়েছে ডার্বি। মাঠে তো ভর্তি থাকবেই। কিন্তু যারা যেতে পারবেন না। এই অ্যাপেই লাইভ ম্যাচ দেখতে পাবেন তারা। তবে সিএফএল দেখতে হলে এই অ্যাপে সাবস্ক্রাইব করতে হবে তাদের। ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এসএসইএন অ্যাপ।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...