Monday, April 6, 2026

টেলি মেডিসিনে নয়া সাফল্যে রাজ্যের: গর্বিত মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্য সরকারের স্বাস্থ্য ক্ষেত্রে যে কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেওয়া হয়েছে, তার মধ্য়ে অন্যতম টেলি মেডিসিন (telemedicine) পরিষেবা। ২০২১ সালে সেই পরিষেবা শুরু পর থেকে এখনও পর্যন্ত ৬ কোটি মানুষ সেই পরিষেবা পেয়েছেন। রাজ্য স্বাস্থ্য দফতরের এই সাফল্যের কথা গর্বের সঙ্গে নিজেই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

টেলি মেডিসিন পরিষেবা রাজ্যে চালু হওয়ার এক বছরের মধ্যেই গোটা দেশে এই পরিষেবায় দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছিল বাংলা। এবার ৬ কোটি মানুষকে পরিষেবা দেওয়ার কাজ সম্পূর্ণ করায় মুখ্যমন্ত্রী জানান, গর্বের সঙ্গে জানাচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতরের অনন্য টেলি মেডিসিন পরিষেবা ‘স্বাস্থ্যইঙ্গিত’ (SwasthyaIgnit) নতুন মাইলফলক ছুঁয়েছে যেখানে ২০২১ সালের অগাস্ট মাসে শুরু হওয়ার পর থেকে ৬ কোটি মানুষকে টেলি কনসাল্টেশন (teleconsultation) দিয়েছে।

সেই সঙ্গে তিনি জানান, আজ এই পরিষেবা ১০ হাজারের বেশি সুস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে রাজ্যের প্রত্যন্ত এলাকাতেও স্বাস্থ্য পরিষেবা দিতে সক্ষম। এমনকি এই উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত এলাকাতে বিশেষ স্বাস্থ্য পরিষেবা যেমন নিউরোলজি, নেফ্রোলজি, কার্ডিওলজি, অনকোলজি, পেডিয়াট্রিক্সের মতো চিকিৎসাকে পৌঁছে দিতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন: মিলল রাজ্য়ে প্রথম AI হাবের ‘অকুপেন্সি সার্টিফিকেট’: সুখবর জানালেন মুখ্যমন্ত্রী, হবে ৫০০০ কর্ম সংস্থান

ডক্টর্স ডে-তে মুখ্যমন্ত্রী চিকিৎসক সমাজের প্রতি শ্রদ্ধা জানান ইতিপূর্বেই। টেলি মেডিসিন পরিষেবার সাফল্যেও সেই চিকিৎসকদের শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, এই মাইলফলক ছোয়ার দিনে এই টিমের চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল কর্মীসহ এই অনন্য উদ্যোগকে সফল করে তোলার জন্য যত কর্মী যুক্ত, তাঁদের সকলকে অভিনন্দন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...