Tuesday, March 31, 2026

হায় রে আইনশৃঙ্খলা! ডবল ইঞ্জিন সরকারের হাসপাতালে ছাত্রীর বুকে বসে গলা কাটল যুবক, ধিক্কার তৃণমূলের

Date:

Share post:

ডবল ইঞ্জিনের মধ্যপ্রদেশের (Madhyapradesh) সরকারি হাসপাতালে ঢুকে ক্লাস টুয়েলভের ছাত্রীর (Student) বুকের উপর বসে গলা কাটল যুবক। আইনশৃঙ্খলা তলানি পৌঁছনোর চূড়ান্ত উদাহরণ। নরসিংহপুর জেলা হাসপাতালের মধ্যে ঢুকে এই ভয়ানক এক কাণ্ড ঘটান এক যুবক। নিজেকেও না কি শেষ করে দিতে চান তিনি। তার পর পালিয়ে যায়। আর সেই ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন নিরাপত্তা কর্মীরা। কিন্তু প্রশ্ন উঠছে কীভাবে প্রকাশ্যে, সকলের সামনে সরকারি হাসপাতালের ভিতরে এই ভাবে এক নার্সিং পড়ুয়াকে খুন করা হল, আর নিরাপত্তাকর্মীরা আটকাতে পারলেন না! ঘটনায় ধিক্কার জানিয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল (TMC)।

পুলিশ সূত্রে খবর, ২৭ জুন হাসপাতালের মধ্যে এদিক সেদিক ঘুরতে ঘুরতে হঠাৎ ওই যুবক এক পড়ুয়ার উপর ঝাঁপিয়ে পড়েন। ধারালো ছুরি দিয়ে তাঁর গলা কেটে দেন নিমেষের মধ্যেই। রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন সন্ধ্যা চৌধুরী নামের ওই নার্সিং পড়ুয়া। এরপর ওই যুবক নিজেকেও মেরে ফেলার চেষ্টা করেন। পরে সেখান থেকে পালিয়ে যান তিনি। আশ্চর্যজনকভাবে হাসপাতালের রোগী এবং কর্মীদের সামনেই এই খুনের ঘটনা ঘটে যায়। নিরাপত্তারক্ষীরা থাকলেও নির্দ্বিধায় পালিয়ে যান ওই যুবক।

ইতিমধ্যেই ঘটনার হাড়হিম করা ভিডিও (ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ) প্রকাশ্যে এসেছে। অভিযুক্তকে গ্রেফতার করা হলেও থেকে যাচ্ছে অনেকরকম প্রশ্ন। প্রকাশ্য দিবালোকে হাসপাতালে সবার সামনে এভাবে খুনের ঘটনায় রীতিমত আতঙ্কিত রোগীর আত্মীয়রা। ১৪ জন নিরাপত্তারক্ষী থাকার পরেও নিরাপত্তা দিতে ব্যর্থ এই প্রাইভেট সিকিউরিটি এজেন্সি।

ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে আইন-শৃঙ্খলা বলতে যে একেবারেই কিছু নেই সেই বিষয়টি আরও একবার স্পষ্ট হয়ে গেল। মধ্যপ্রদেশের (Madhyapradesh) নৈরাজ্যের প্রসঙ্গ তুলে এদিন সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে নিন্দায় সরব হয়েছে তৃণমূল। লেখা হয়েছে, “প্রকাশ্য দিবালোকে হাসপাতালে ঢুকে, সকলের চোখের সামনে এক তরুণীর বুকের উপর চেপে বসে গলা কেটে খুন করল এক যুবক। আতঙ্কে চক্ষু চড়কগাছ ওয়ার্ডে থাকা রোগীদের। এই নৃশংস ঘটনা কোথায় ঘটল জানেন? বিজেপির ‘ডবল ইঞ্জিন’ মধ্যপ্রদেশে৷ ১০ মিনিট ধরে মারধর করার পর গলা কেটে খুন। এই তো নিরাপত্তার হাল বিজেপি-শাসিত রাজ্যের হাসপাতালে! এবার বিজেপি মিছিল করবে না? কোথায় জাতীয় মহিলা কমিশন? কোথায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম? অ-বিজেপি রাজ্য হলে এতক্ষণে কত কী কাণ্ড করে ফেলত? ধিক্কার জানাই এই দ্বিচারিতাকে!“

বাংলায় কোনও ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের তরফে পদক্ষেপ করা হয়। দ্রুত ধরা পড়ে অভিযুক্তরা। কিন্তু সেটা নিয়ে শাসকদলের বিরুদ্ধে আঙুল তোলে বিজেপি। কিন্তু তাদের শাসিত রাজ্যেই এই নৃশংস ঘটনায় মুখে কুলুপ পদ্মশিবিরের।

Related articles

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে আটকে ‘কিং’! ব্যাহত শাহরুখের আগামী ছবির শ্যুটিং

ইরান-ইজরায়েল- আমেরিকার যুদ্ধের আঁচ এবার শাহরুখের (SRK) জীবনে! তিনবছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন কিং খান (Shahrukh Khan)। বলিউড...

বালুচরী থেকে সঙ্গীত: বিষ্ণুপুরের মার্কেটিং হাব তৈরির বার্তা মুখ্যমন্ত্রীর

দলীয় প্রার্থীদের প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ- ছুটে বেড়াচ্ছেন তৃণমূল (TMC) সুপ্রিমোমমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, তিনটি জনসভার...