Tuesday, June 23, 2026

কসবা ল’কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

Date:

Share post:

আইন কলেজে (South Calcutta Law College)পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় বুঝে সকালে কসবা ল কলেজে পৌঁছে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়ের (Nayna Chatterjee) সঙ্গে মিটিং করেন তাঁরা। ইউনিয়ন রুম বন্ধ না থাকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল বিশ্ববিদ্যালয়, এবার পঠনপাঠন পদ্ধতি থেকে শুরু করে এই শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয় বলে জানা গেছে। দুদিন আগে কলেজের পড়ুয়ারা নিরাপত্তা সংক্রান্ত একগুচ্ছ অভিযোগ তুলে ভাইস প্রিন্সিপালকে ডেপুটেশন দিতে চেয়েছিলেন। তারপরের দিন অর্থাৎ বুধবার মঙ্গলবার জিবি মিটিং হয়। এরপর আজ বৃহস্পতিবার অধ্যাপক- অধ্যাপিকাদের কলেজে ডেকে পাঠানো হয়েছে বলে খবর।

কলকাতায় কলেজ ক্যাম্পাসে ২৪ বছরের আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র-সহ বাকি ধৃতদের বিরুদ্ধে অপহরণসহ নতুন করে ৬টি ধারা যোগ করেছে পুলিশ। অভিযুক্তের মেডিক্যাল পরীক্ষায় শরীরে প্রাপ্ত আঁচড়ের দাগ প্রমাণ করে নির্যাতিতা নিজেকে রক্ষা করার মরিয়া চেষ্টা চালিয়েছিলেন। যদিও মনোজিতের আইনজীবী পাল্টা লাভ বাইটের (Love bite) তত্ত্ব খাঁড়া করে দাবি করেন, তাঁর মক্কেলকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে। ঘটনার মোড় কোন দিকে যায় সেদিকে নজর রয়েছে।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...