Tuesday, March 10, 2026

কার্তিক মহারাজ মামলা: সময় চেয়ে আর্জি রাজ্যের

Date:

Share post:

জোরপূর্বক শারীরিক সম্পর্ক ও গর্ভপাতের অভিযোগে অভিযুক্ত কার্তিক মহারাজ। পুলিশ তাকে তলব করলেও পুলিশি জেরা এড়াতে সটান কলকাতা হাইকোর্টে হাজির কার্তিক মহারাজ (Kartik Maharaj)। তার নামে দায়ের হওয়া এফআইআর (FIR) খারিজের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ কার্তিক। সেই মামলায় আদালতের প্রশ্নের মুখে বিজেপি নেতা। এবার সেই মামলায় রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার অতিরিক্ত সময় দিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) জয় সেনগুপ্তর বেঞ্চ।

মঙ্গলবার কলকাতা হাই কোর্টে এফআইআর খারিজের আবেদনের শুনানিতে হাজির হন কার্তিক মহারাজ। সেখানে বনগ্রাম থানার তলবে থানায় যেতে কার্তিককে নির্দেশ দেয় আদালত। তবে এফআইআর (FIR) খারিজ মামলা বুধবার শোনে আদালত। রাজ্যের তরফ থেকে সেই মামলায় রিপোর্ট পেশের জন্য সময় চান অ্যাডভোকেট জেনারেল।

বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যকে রিপোর্ট পেশের সময় দেন। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। সেদিনই রাজ্যের তরফ থেকে রিপোর্ট পেশের সম্ভাবনা।

spot_img

Related articles

সুপ্রিম কোর্টে এসআইআর মামলা: নতুন আবেদন নিয়ে সরব তৃণমূল

পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পর ফের একবার সুপ্রিম কোর্ট মঙ্গলবার উঠছে রাজ্যের এসআইআর মামলা। ২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার...

‘আপনার সুস্থ থাকা জরুরি’, ধর্নামঞ্চে দিন-রাত অবস্থানরত মমতাকে অনুরোধ অভিষেকের

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনীত অনুরোধ রাখলেন সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...

কলকাতায় শাহরা যে হোটেল-ঘরে ওঠেন সেখানেই কেন উঠেছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক

কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা সেই হোটেলের সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন...