Monday, March 30, 2026

মাওবাদীদের হাতে খুন গ্রামবাসী! অধরা অভিযুক্তরা

Date:

Share post:

ফের মাওবাদীদের (Maoist) হাতে খুন হলেন গ্রামবাসী। মাওবাদী-দমন অভিযানের মাঝেও ঘটে নিরীহ গ্রামবাসীদের হত্যা-লীলা চলেছে ছত্তিশগড়ে (Chattisgarh)। পুলিশ এখবর নিশ্চিত করেছে। তবে এখনও পর্যন্ত অধরা অভিযুক্তরা।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে বিজাপুরের পেরামপাল্লি গ্রামে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় মাওবাদীরা (Maoist)। অভিযোগ, পুলিশ চর সন্দেহে কাওয়াসি হুঙ্গা নামে গ্রামবাসীকে কুপিয়ে খুন করে তারা। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, মাওবাদীরা সাধারণ পোশাকে গ্রামে প্রবেশ করায় বাসিন্দারা বুঝতে পারেননি। ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

মাওবাদমুক্ত ভারত গড়তে লাগাতার মাওবিরোধী অভিযান চলছে ছত্তিশগড় (Chattisgarh), ঝাড়খণ্ড অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যে। গোয়েন্দারা জানিয়েছেন, এই মুহূর্তে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমান্তবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদীদের ধুয়েমুছে সাফ করতে ইতিমধ্যে প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে। ২১ এপ্রিল থেকে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

Related articles

IPL: বোলিং করানো যাবে না! গ্রিনকে তরজায় কেকেআর-ক্রিকেট অস্ট্রেলিয়া

আইপিএলের (IPL) প্রথম ম্যাচে হারের মধ্যেই ক্যামেরন গ্রিনকে(Cameron Green ) নিয়ে বেকায়দায় পড়ল কেকেআর(KKR)। হারের পরই গ্রিনকে নিয়ে...

এর থেকে নরম কিছু লেখা গেল না: স্যোশ্যাল মিডিয়ায় রাহুলকে কটূক্তির কড়া নিন্দা কুণালের

শুটিং করতে গিয়ে হঠাৎ তালসারিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। রবিবার বিকেলের এই...

টিকিট পাননি বলে এটা নয় যে বিরোধিতা করবেন: কর্মীদের সতর্ক করলেন মমতা

২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় বেশ কিছু বদল আনা হয়েছে। একদিকে যেমন বেড়েছে নতুন মুখ, তেমনই জায়গা...

ছক ছিল ভারতে হামলার, রাজধানীতে গ্রেফতার লস্কর জঙ্গি

দিল্লিতে গ্রেফতার লস্কর-ই-তইবা জঙ্গি(LeT terrorist) শাব্বির আহমেদ লোন(Shabir Ahmed Lone)। এই জঙ্গি পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর নির্দেশে বাংলাদেশ...